ঢাকাThursday , 18 June 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

দেশের খ্যাতিমান আলেমে দ্বীন শিক্ষাবিদ শাইখ নু’মান আজমী আর নেই।

দেশ চ্যানেল
June 18, 2026 2:40 pm
Link Copied!

আব্দুল গাফফার শেরপুর (বগুড়া) প্রতিনিধি

দেশের খ্যাতিমান আলেমে দ্বীন, বিশিষ্ট লেখক-গবেষক ও শিক্ষাবিদ শাইখ নু’মান আজমী আর নেই। তিনি বুধবার (১৭জুন) বিকেলে বগুড়ার শেরপুর উপজেলার শাহবন্দেী ইউনিয়নের হামছায়াপুর গ্রামস্থ নিজ বাসভবনে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে….রাজেউন)। তাঁর বয়স হয়েছিল ৮৬বছর। মৃত্যুকালে দুই ছেলে, ছয় মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজে জানাজা বৃহস্পতিবার (১৮জুন) শেরপুর শহীদিয়া আলীয়া কামিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। পরে নিজ প্রতিষ্ঠিত মাদ্রাসা ও মসজিদ কমপ্লেক্সে তাঁকে দাফন করা হয়। জানাজাপূর্ব সংক্ষিপ্ত স্মরণসভায় জেলা বিএনপির উপদেষ্টা ও শেরপুর পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব জানে আলম খোকা, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য এ্যাড. আব্দুল হালীম ও শেরপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির আলহাজ্ব দবিবুর রহমান, বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, মরহুমের ছেলে বগুড়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারি শিক্ষক মাওলানা ফাইজুর রহমান বক্তব্য রাখেন। প্রবীণ এই খ্যাতিমান আলেমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পৃথক পৃথক বিবৃতি দেওয়া হয়েছে। বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনাসহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। শিক্ষাবিদ শাইখ নু’মান আজমী ১৯৪০সালে ভারতের পশ্চিম বাংলার মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ থানার ইছাখালী গ্রামের এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারের জন্মগ্রহণ করেন। তাঁর বাবা নাম আল্লামা আব্দুল মান্নান বিন হেদায়াতুল্লাহ। তিনিও বিশিষ্ট আলেমেদ্বীন, লেখক, ইসলামী বাহাস ও মুনাজারায় বাংলায় অপরাজেয় ব্যক্তিত্ব ছিলেন। তাই পরিবার থেকেই লেখাপড়ায় হাতে ঘড়ি শাইখ নু’মান আজমীর। সেখানে তিনি কুরআন, উর্দু ও ফারসি ভাষার প্রাথমিক জ্ঞান লাভ করেন। এরপর তাঁর প্রতিষ্ঠানিক যাত্রা শুরু হয় ইচাখালী প্রাথমিক বিদ্যালয়ে। এরপর গোবিন্দপুর হাইস্কুল ও বিহারের আবদুল্লাহপরের একটি মাদরাসা এবং বীরভূমের ভোগলদিঘী মাদরাসায় কিছুদিন পড়াশোনা করেন। পরবর্তীতে বেলডাঙ্গা মাদ্রাসায় মিশকাতুল মাসাবিহ, উসুলে শাসীসহ হাদীস শাস্ত্রের বিখ্যাত কিতাব সহীহ বুখারী ও মুসলিম পড়েন। পরে উচ্চতর গবেষনার জন্য সাহারানপুরে অবস্থিত মাযাহিরুল উলুম ও আজমগড়ে জামিয়া মিফতাহুল উলুম মাদ্রাসায় পড়াশুনা করেন। শিক্ষাজীবন শেষে তাঁর নিজ গ্রাম ইছাখালীতে দ্বীনি মারকাজ তৈরী করে শিক্ষকতা শুরু করেন। কিন্তু ১৯৭০সালে রাজনৈতিক অস্থিতার কারণে বাংলাদেশের চাপাইনবাবগঞ্জে জেলা শহরস্থ শুশুর বাড়িতে আশ্রয় নেন। সেইসঙ্গে দারুল হাদীস মাদরাসা ও জামিয়া ইসলামিয়া চাপাইনবাবগঞ্জে অধ্যপনার মাধ্যমে আবার কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে বগুড়াস্থ জামুর ইসলামিয়া আলিম মাদরাসায় সুপার পদে যোগদান করেন। একপর্যায়ে সেখান থেকে ঢাকায় চলে যান। তিনি ১৯৮৫সালে ঢাকার ঐতিহ্যবাহী বংশাল বড় মসজিদে ইমাম ও খতিব হিসেবে যোগদান। সেইসঙ্গে প্রফেসর ড. আব্দ্লু বারী রহিমাহুল্লাহ মাদরাসা মুহাম্মাদীয়া আরাবিয়ার প্রাণপুরুষ হাজী মোহাম্মদ হোসেনের পরামর্শ ও নিয়োগে মাদরাসা মুহাম্মাদীয়া আরাবীয়ায় মুহাদ্দিস হিসেবে চাকরিতে যোগ দিয়ে অধ্যাপনা করেন। সেখানে তিনি দীর্ঘ দুই দশক যাবৎ মুয়াত্তা মালেক, সুনানে নাসাঈ, সহীহ মুসলিম, বালাগাত ও মানতিক শিক্ষা দেন এই খ্যাতিমান আলেমে দ্বীন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST