কোটচাঁদপুরে শিবিরের প্রীতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত।
ঝিনাইদহ জেলা প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এর উদ্যোগে প্রীতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯শে ডিসেম্বর) কে এম এইচ সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় দুরন্ত আজমপুর একাদশকে ৭০ রানে হারিয়ে বলুহর ক্যাপিটাল একাদশ বিজয়ী হয়। উপজেলা সভাপতি শফিক হাসান রিংকুর সভাপতিত্বে ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা সভাপতি মনিরুজ্জামান মিঠু । এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, থানা সেক্রেটারী হাফেজ মুজাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নাসিম হোসাইন, প্রকাশনা সম্পাদক আশিকুর রহমান শিলন, সাবেক শিবির নেতা মাওলানা আতিকুর রহমান, মাওলানা জুবায়ের হোসাইন, খালিদ হাসান মিলু, হাফেজ আবু সাঈদ ও হাফেজ সবুজ প্রমুখ। আম্পায়ার হিসেবে খেলাটি...
ঝিনাইদহ জেলা প্রতিনিধি:
ঝিনাইদহের কোটচাঁদপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এর উদ্যোগে প্রীতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৯শে ডিসেম্বর) কে এম এইচ সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় দুরন্ত আজমপুর একাদশকে ৭০ রানে হারিয়ে বলুহর ক্যাপিটাল একাদশ বিজয়ী হয়।
উপজেলা সভাপতি শফিক হাসান রিংকুর সভাপতিত্বে ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা সভাপতি মনিরুজ্জামান মিঠু ।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, থানা সেক্রেটারী হাফেজ মুজাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নাসিম হোসাইন, প্রকাশনা সম্পাদক আশিকুর রহমান শিলন, সাবেক শিবির নেতা মাওলানা আতিকুর রহমান, মাওলানা জুবায়ের হোসাইন, খালিদ হাসান মিলু, হাফেজ আবু সাঈদ ও হাফেজ সবুজ প্রমুখ।
আম্পায়ার হিসেবে খেলাটি পরিচালনা করেন, ফাহিম ফয়সাল, ফেরদৌস রহমান ও তানজিল ইসলাম। ম্যান অব দ্যা ম্যাচ বিজয়ী দলের জাহিদ হাসান। অতিথিরা বিজয়ী ও রানার্স আপ দের হাতে পুরস্কার তুলে দেন। বলুহর ক্যাপিটাল একাদশের পক্ষে পুরস্কার গ্রহণ করেন ক্যাপ্টেন শাকিল আহমেদ এবং দুরন্ত আজমপুর একাদশের পুরস্কার গ্রহণ করেন ক্যাপ্টেন মনোয়ার হোসেন রাজু।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।