ঢাকাWednesday , 4 November 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

ঝুঁকিপূর্ণ সাঁকোতেই মেলান্দহ- মাদারগঞ্জের যোগাযোগ’জনদুর্ভোগ থেকে মুক্তি চায় এলাকাবাসী।

দেশ চ্যানেল
November 4, 2026 11:17 am
Link Copied!

মোঃ কামাল উদ্দিন জেলা প্রতিনিধি জামালপুর

ঝুঁকিপূর্ণ সাঁকোতেই মেলান্দহ- মাদারগঞ্জের যোগাযোগ মাধ্যম’জনদুর্ভোগ থেকে মুক্তি চায় এলাকাবাসী ।

জামালপুরের জনগুরুত্বপূর্ণ মেলান্দহ-মাদারগঞ্জ সংযোগ সড়কে ব্রিজের গোড়া ভেঙে দীর্ঘ দিন ধরে চরম ভোগান্তিতে পড়েছে কয়েক এলাকার মানুষ। সরেজমিনে গিয়ে দেখা যায় ব্রিজের গোড়া ভেঙে দীর্ঘ দিন ধরে শাহিন বাজারস্থ ব্রীজের গোড়া একপাশে ভেঙে মাটি ধসে গেছে।

ফলে বেশ কিছু দিন দূর্ভোগের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন থাকে। পরে স্থানীয়রা অস্থায়ীভাবে বাঁশের সাঁকো নির্মাণ করে কোন রকমে চলাচলের জন৷ বারবার কাঠের সাঁকো তৈরি করে সাময়িক চলাচলের ব্যবস্থা করা হলেও বর্তমান নড়বড়ে দশার কারণে ভারী যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। এতে স্থানীয় বাসিন্দাসহ পথচারী ও বিভিন্ন যানবাহন পরিবহনেসহ রোগীবাহী অ্যাম্বুলেন্স চালকরা চরম ভোগান্তিতে পড়েছেন।

এ সড়কে প্রায়ই ঘটছে ছোট মাঝারী দুর্ঘটনা।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে উপজেলা প্রশাসন ও চেয়ারম্যানের যৌথ সহযোগিতায় সেখানে আরেকটি নতুন সাঁকো নির্মাণ করা হয়।

কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, সেই নতুন সাঁকোটিও বর্তমানে নড়বড়ে ও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।

দীর্ঘদিন ধরে মেলান্দহ থেকে মাদারগঞ্জ যাতায়াতের এই গুরুত্বপূর্ণ সড়কটিতে ভারী যান চলাচল বন্ধ রয়েছে। সাঁকোর বেহাল দশার কারণে এই পথে কোনো ট্রাক, বাস বা জরুরি রোগীবাহী অ্যাম্বুলেন্স চলাচল করতে পারছে না। ফলে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে ভুক্তভোগী এলাকাবাসীকে। নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহন থেকে শুরু করে জরুরি চিকিৎসাসেবা—সব কিছুতেই তৈরি হয়েছে মারাত্মক বিঘ্ন।প্রায়ই ঘটছে দুর্ঘটনা।

ভুক্তভোগী এলাকাবাসী কয়েকজন মনের আক্ষেপে বলেন বারবার এলাকাবাসীর উদ্যোগে সাঁকো মেরামত করা কষ্টকর। তাই জনদূর্ভোগ লাঘবে সড়কটি স্থায়ীভাবে সংস্কার করার জোর দাবী এলাকাবাসীর ।

মেলান্দহ উপজেলা প্রকৌশলী মশিউর রহমান জানান, ক্ষতিগ্রস্ত ব্রিজের গোড়া সংস্কারের বিষয়টি CBRI 2প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রকল্পটি অনুমোদিত হলেই দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় নির্মাণকাজ শুরু হবে বলে আশ্বস্ত করেন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST