বিপ্লব সাহা খুলনা ব্যুরো:
রাত পোহালেই খুলনায় আসছে প্রধানমন্ত্রী তারেক রহমান বর্ণিল সাথে সেজেছে খুলনা উৎসবের আমেজ লক্ষ্য করা যাচ্ছে চতুর্দিক দীর্ঘ ১৯ বছর পর কোন দলের ব্যক্তি প্রধানমন্ত্রী হিসেবে দক্ষিণ অঞ্চলের উন্নয়নের অবকাঠামো উদ্ভাসিত ও নতুন কুড়ি সিজন ২ উদ্বোধন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি মজবুত করতে ৫ নভেম্বর বৃহস্পতিবার খুলনায় আসছেন শহীদ জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান। উদ্বোধন করবেন বিভিন্ন উপজেলাভিত্তিক ৫০৩ টি নতুন কুড়ি স্পোর্টস সিজন -২,এর বিশেষ করে আলোকপাত করবেন আইনশৃঙ্খলা রক্ষার প্রতি।
উল্লেখ্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এই প্রথম দক্ষিণ পশ্চিমাঞ্চলের শিল্পনগরী খুলনা সফরে আসছেন দেশের প্রধানমন্ত্রী তিনি খুলনা সিটি কর্পোরেশন সহ বাগেরহাট জেলা সফরে এসে একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে খুলনা তথা আশপাশ এলাকা দিয়ে বইছে উৎসব আমি। এর আগে ২২ অক্টোবর খুলনা দাপট উপজেলার নলিয়ানে হেলিকপ্টারে নেমে তিনি নৌ পথে মংলা বন্দর গিয়েছিলেন, প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে নতুন সাজে সেজেছে খুলনা মহানগরী। নতুন রেলওয়ে স্টেশন জেলা প্রশাসক কার্যালয় সহ শহরের বিভিন্ন দেয়ালে শোভা পাচ্ছে চোখ ধাঁধানো গ্রাফিতি। ৫ নভেম্বর বিকালে খুলনা জেলা স্টেডিয়ামে নতুন কুড়ি স্পোর্টস (সিজন ২) এর উদ্বোধন করবেন এর আগে সকাল ৯ টা ১৫ মিনিটে তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টার যোগে বাগেরহাটের মংলা কর্তৃপক্ষের আয়োজনে ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ এবং চায়না রেলওয়ে কনস্ট্রাকশন কর্পোরেশনের মধ্যকার সমঝোতা স্মারক অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন তিনি। এরপর সড়ক পথে তিনি বাগেরহাটের ঐতিহাসিক হযরত খান জাহান আলী (র.)-এর মাজার জিয়ারতের উদ্দেশ্যে রওনা দেবেন। জিয়ারত শেষে দুপুরেই সড়কপথে খুলনা সার্কিট হাউসে পৌঁছাবেন এবং সেখানে মধ্যান্য ভোজ এবং কিছু সময় বিশ্রাম নেবেন বিকাল তিনটায় খুলনা জেলা স্টেডিয়ামে যুবক ও দৃঢ় মন্ত্রণালয় আয়োজিত নতুন কুড়ি স্পোর্টস (সিজন ২) -এর উদ্বোধন করবেন এবং ঐদিন প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনা জেলা স্টেডিয়াম থেকে একযোগে দেশের ৫০৩ টি উপজেলা এই প্রতিযোগিতার উদ্বোধন করবেন। পরে বিকাল সাড়ে চারটায় হেলিকপ্টার যুগে ঢাকার উদ্দেশ্যে রওনা করবেন এর আগে গত রবিবার (০১নভেম্বর) মহানগর বিএনপির কার্যালয় অঙ্গ ও সহযোগী সংগঠন ছাত্রদল যুবদল মহিলা দল এবং স্বেচ্ছাসেবক দলের সাথে আয়োজিত দিনব্যাপী এক যৌথ মতবিনিময় সভায় এসব তথ্য নিশ্চিত করেন খুলনা মহানগর বিএনপির উর্ধ্বতন নেতৃবৃন্দ এদিকে মহানগর বিএনপির সভাপতি ও কেডিএর চেয়ারম্যান এডভোকেট শফিকুল আলম মনার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন এর পরিচালনায় সকাল ১১ টা থেকে রাত্র ০৯ টা পর্যন্ত বিভিন্ন ধাপে মত বিনিময়ে সভা অনুষ্ঠিত হয়।

