শৈলকুপা হতে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ সন্ত্রাসীকে আটক করেছে র্যাব-৬।
জাহাঙ্গীর আলম, ঝিনাইদহঃ ঝিনাইদহের শৈলকুপা হতে ০১ টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ০২ রাউন্ড গুলিসহ ০১ জন সন্ত্রাসীকে আটক করেছে র্যাব-৬। ৩০ ডিসেম্বর (শনিবার) র্যাব-৬, সিপিসি-২,ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, শৈলকুপা উপজেলার হুদা মাইলমারি গ্রামে কতিপয় অস্ত্রধারী সন্ত্রাসী অবৈধ অস্ত্র নিজ হেফাজতে রেখে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আভিযানিক দলটি একই তারিখ রাত ১২.০০ ঘটিকায় ঝিনাইদহ জেলার শৈলকুপা থানাধীন হুদা মাইলমারি গ্রামে একটি বিশেষ অভিযান পরিচালনা করে কুখ্যাত অস্ত্রধারী সন্ত্রাসী- মোঃ জিয়াউদ্দিন বিপ্লব (৩৯)কে গ্রেফতার করে। এ সময় গ্রেফতারকৃত আসামীর নিকট হতে ০১ টি দেশীয় তৈরী পিস্তল...
জাহাঙ্গীর আলম, ঝিনাইদহঃ
ঝিনাইদহের শৈলকুপা হতে ০১ টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ০২ রাউন্ড গুলিসহ ০১ জন সন্ত্রাসীকে আটক করেছে র্যাব-৬।
৩০ ডিসেম্বর (শনিবার) র্যাব-৬,
সিপিসি-২,ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে
জানতে পারে যে, শৈলকুপা উপজেলার হুদা মাইলমারি গ্রামে কতিপয় অস্ত্রধারী সন্ত্রাসী অবৈধ অস্ত্র নিজ হেফাজতে রেখে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের
ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আভিযানিক দলটি একই তারিখ রাত
১২.০০ ঘটিকায় ঝিনাইদহ জেলার শৈলকুপা থানাধীন হুদা মাইলমারি গ্রামে একটি বিশেষ অভিযান পরিচালনা করে কুখ্যাত অস্ত্রধারী সন্ত্রাসী-
মোঃ জিয়াউদ্দিন বিপ্লব (৩৯)কে গ্রেফতার করে। এ সময় গ্রেফতারকৃত আসামীর নিকট হতে ০১ টি দেশীয় তৈরী পিস্তল
ও ০২ রাউন্ড তাজা গুলিসহ উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
পরবর্তীতে জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে
শৈলকুপা থানায় হস্তান্তর করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।