ঢাকাMonday , 2 November 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

সাপাহার থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, দুইজন গ্রেপ্তার।

দেশ চ্যানেল
November 2, 2026 11:19 am
Link Copied!

ছাদেক উদ্দিন নওগাঁ জেলা প্রতিনিধি

নওগাঁর সাপাহার থেকে চুরি হওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২ নভেম্বর) রাতে পোরশা ও মান্দা উপজেলায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন বগুড়ার আদমদীঘি উপজেলার রামপুরা (মাদ্রাসাপাড়া) এলাকার দিলবর হোসেনের ছেলে মাসুদ রানা (৩২) এবং নওগাঁর মান্দা উপজেলার দুর্গাপুর গ্রামের আলাউদ্দিন মণ্ডলের ছেলে সহিদুল ইসলাম (৩৫)।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের দিকনির্দেশনায় সাপাহার সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) অরূপ রতন সরকার এবং সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজার নেতৃত্বে পুলিশের একটি দল সোমবার দিবাগত রাত দেড়টার দিকে পোরশা উপজেলার নিতপুর এলাকায় অভিযান চালিয়ে মাসুদ রানাকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মান্দা উপজেলার দুর্গাপুর গ্রামে অভিযান চালিয়ে সহিদুল ইসলামের বাড়ি থেকে চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। এ সময় সহিদুল ইসলামকেও গ্রেপ্তার করে পুলিশ।

সাপাহার সার্কেলের সহকারী পুলিশ সুপার অরূপ রতন সরকার বলেন, জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় অভিযান চালিয়ে চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

পুলিশ জানায়, গত শুক্রবার (৩০ অক্টোবর) দুপুর ১টা ২৬ মিনিটে সাপাহার লাবনী সুপার মার্কেটের শরিফুল গিফট কর্নারের মালিক শাহিন আলমের ১১০ সিসির কালো রঙের হোন্ডা ড্রিম নিউ মোটরসাইকেলটি চুরি হয়। এ ঘটনায় ওই

দিন রাতেই শাহিন আলম বাদী হয়ে সাপাহার থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর থেকেই চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধারে অভিযান শুরু করে পুলিশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST