ঢাকাFriday , 27 February 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

সোনারগাঁয়ে বিএনপি নেতার বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদ।

দেশ চ্যানেল
February 27, 2026 5:28 am
Link Copied!

মোঃ রিপন রেজা স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জঃ

নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার এক বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)নেতার বিরুদ্ধে অপর এক নেতাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ তুলে সম্প্রতি বিভিন্ন অনলাইন পোর্টাল ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সংবাদকে সম্পূর্ণ মিথ্যা,বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে।সংশ্লিষ্ট বিএনপি নেতা নুরে ইয়াসিন নোবেল বলেন-একটি কুচক্রী মহল রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন ও সামাজিকভাবে বিভ্রান্তি সৃষ্টি করতে পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে এ ধরনের ভিত্তিহীন অভিযোগ ছড়িয়েছে।তিনি দাবি করেন, “আমি কখনো কাউকে হত্যার হুমকি দিইনি।প্রকাশিত সংবাদে যে বক্তব্য ও তথ্য উপস্থাপন করা হয়েছে,তার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।”

তিনি আরও বলেন,দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রেখে দীর্ঘদিন ধরে রাজনীতি করে আসছেন এবং ব্যক্তিগত বা রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে সহিংসতার রাজনীতিতে তিনি বিশ্বাসী নন।মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রচারের মাধ্যমে তার মানহানি করা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।এ বিষয়ে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমকে অবিলম্বে ভিত্তিহীন প্রতিবেদন প্রত্যাহার করে দুঃখ প্রকাশের আহ্বান জানানো হয়েছে।অন্যথায় আইনগত ব্যবস্থা গ্রহণের কথাও তিনি বলেন।স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে প্রতিদ্বন্দ্বিতাকে ঘিরে এ ধরনের অভিযোগ ও পাল্টা অভিযোগের ঘটনা বাড়ছে,যা বিভ্রান্তি ও উত্তেজনা সৃষ্টি করতে পারে।এ অবস্থায় যাচাই-বাছাই ছাড়া সংবাদ প্রচার না করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।এ ঘটনায় এলাকাজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে প্রকৃত ঘটনা উদঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST