মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি:-ইমদাদুল ইসলাম হবিগঞ্জের মাধবপুরে পৈত্রিক সম্পত্তির ভাগ ভাটোয়ারা নিয়ে ঝগড়ায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছে।নিহত ব্যক্তি হলেন ফার্মেসী ব্যবসায়ী সুভাষ চন্দ্র পাল। আজ(১২ জানুয়ারি) শুক্রবার সকালে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের বেঙ্গাডোবা গ্রামে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই গ্রামের মৃত জয়চন্দ্র পাল এর ছেলে সুভাষ পাল (৫৩), শ্রীবাস চন্দ্র পাল (৪৫) ও সুমিত পালের মধ্যে পৈত্রিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন থেকেই বিরোধ চলে আসছে।পূর্ব বিরোধের জের ধরে আজ সকালে পরিবারের সদস্যদের মধ্যে ঝগড়া ও হাতাহাতি হয়। হাতাহাতির এক পর্যায়ে সুভাষ চন্দ্র পাল মাটিতে লুটিয়ে পড়ে যায় এবং এই অবস্থায় মৃত্যু হয় বলে স্থানীয় লোকজন...
মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি:-ইমদাদুল ইসলাম
হবিগঞ্জের মাধবপুরে পৈত্রিক সম্পত্তির ভাগ ভাটোয়ারা নিয়ে ঝগড়ায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছে।নিহত ব্যক্তি হলেন ফার্মেসী ব্যবসায়ী সুভাষ চন্দ্র পাল।
আজ(১২ জানুয়ারি) শুক্রবার সকালে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের বেঙ্গাডোবা গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই গ্রামের মৃত জয়চন্দ্র পাল এর ছেলে সুভাষ পাল (৫৩), শ্রীবাস চন্দ্র পাল (৪৫) ও সুমিত পালের মধ্যে পৈত্রিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন থেকেই বিরোধ চলে আসছে।পূর্ব বিরোধের জের ধরে আজ সকালে পরিবারের সদস্যদের মধ্যে ঝগড়া ও হাতাহাতি হয়। হাতাহাতির এক পর্যায়ে সুভাষ চন্দ্র পাল মাটিতে লুটিয়ে পড়ে যায় এবং এই অবস্থায় মৃত্যু হয় বলে স্থানীয় লোকজন জানায়।
খবর পেয়ে মাধবপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল ইসলাম জানান সুরতহাল রিপোর্ট ও ময়নাতদন্ত শেষে এ বিষয়ে পরবর্তি আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।