রাশেদুল ইসলাম নোয়াখালী জেলা প্রতিনিধি নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে ২৪জন যাত্রীকে জীবিত উদ্বার করা হলেও শাহজাহান নামে এক যাত্রী নিখোঁজ রয়েছে। শুক্রবার (২৫ আগস্ট) বিকেলে উপজেলার তমরদ্দি ইউনিয়নের চরআতাউর সংলগ্ন এলাকার মেঘনা নদীতে ঘটনাটি ঘটে। কোস্ট গার্ড সূত্রে জানা যায়, একটি ছোট যাত্রীবাহী ট্রলার ২৫ জন লোক নিয়ে চরআতাউর থেকে কোরালিয়ার উদ্দেশ্য রওয়ানা করে। পরবর্তীতে নদীর মাঝখানে আসলে বোটটি ঢেউ এর ধাক্কায় ডুবে যায়। এসময় বোটে থাকা ২৫ জনের মধ্যে ২৪ জন পাশে থাকা অন্য বোটের সহায়তায় উদ্ধার হলে ও ১ জন কে খুঁজে পাওয়া যায়নি । নিখোঁজ মো: শাহজাহান (৪০) তমরদ্দি ইউনিয়নের মোস্তাফিজুর...
রাশেদুল ইসলাম
নোয়াখালী জেলা প্রতিনিধি
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে ২৪জন যাত্রীকে জীবিত উদ্বার করা হলেও শাহজাহান নামে এক যাত্রী নিখোঁজ রয়েছে।
শুক্রবার (২৫ আগস্ট) বিকেলে উপজেলার তমরদ্দি ইউনিয়নের চরআতাউর সংলগ্ন এলাকার মেঘনা নদীতে ঘটনাটি ঘটে।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, একটি ছোট যাত্রীবাহী ট্রলার ২৫ জন লোক নিয়ে চরআতাউর থেকে কোরালিয়ার উদ্দেশ্য রওয়ানা করে। পরবর্তীতে নদীর মাঝখানে আসলে বোটটি ঢেউ এর ধাক্কায় ডুবে যায়। এসময় বোটে থাকা ২৫ জনের মধ্যে ২৪ জন পাশে থাকা অন্য বোটের সহায়তায় উদ্ধার হলে ও ১ জন কে খুঁজে পাওয়া যায়নি ।
হাতিয়া কোস্ট গার্ডের স্টেশন কমান্ডার প্রবীর কুমার ট্রলারডুবির ঘটনা নিশ্চিত করে বলেন, নিখোঁজের বিষয় জানতে পেরে স্টেশন হাতিয়া কোস্টগার্ড ঘটনা স্থলে গিয়ে তল্লাশি শুরু করে। নিখোঁজ ব্যাক্তি কে উদ্ধারের বিষয়ে চেষ্টা চলছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।