ঢাকাSunday , 12 July 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

অতি বর্ষণে তলিয়ে গেল লোহাগড়ার ফসলি জমি, কৃষকের কপালে চিন্তার ভাঁজ।

দেশ চ্যানেল
July 12, 2026 6:34 am
Link Copied!

লোহাগড়া প্রতিনিধি, নড়াইল:

টানা অতি বর্ষণ ও নদীর পানি বৃদ্ধির কারণে নড়াইলের লোহাগড়া উপজেলার হাজার হেক্টর কৃষি জমি পানির নিচে তলিয়ে গেছে। এতে আমন ধান, সবজিসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন সাধারণ কৃষকরা।

গত কয়েকদিনের ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানিতে উপজেলার ১২ টি ইউনিয়নের নিচু এলাকার মাঠগুলো এখন পানিতে থৈ থৈ করছে। সরেজমিনে দেখা গেছে, অনেক জমিতে হাঁটু থেকে কোমর সমান পানি।

এলাকার ভুক্তভোগী কয়েকজন কৃষক পিকুল আলম, আব্দুল মজিদ, আকতার মোল্যা, সাচ্চু মিয়া, শরিফুল গাজী,হাসমত শেখ সহ অনেকে  বলেন, “জমিতে আমন ধানের চারা লাগাইছিলাম। এখন সব ধান পানির নিচে। এভাবে ৪/৫  পানির নীচে থাকলে সব পচে যাবে। এখন কী করব বুঝতে পারছি না। আমরা অনেক টাকা খরচ করে ধান লাগিয়ে ছিলাম।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে অনেক জমি পানিতে আক্রান্ত হয়েছে। এর মধ্যে অধিকাংশই কৃষি জমি। আমরা সরোজমিনে নেমেছি জরিপ করে ১/২ দিনের মধ্যে  সঠিক তথ্য দিতে পারবো।

লোহাগড়া উপজেলা কৃষি কর্মকর্তা মুনমুন সাহা জানান, পানি দ্রুত নেমে গেলে ক্ষতি কম হবে। আমাদের টিম সরোজমিনে তদারকি করছে।  যেসব জমিতে পানি বেশি, সেখানে বিকল্প ফসলের পরামর্শ দেওয়া হচ্ছে কিভাবে পানি নিষ্কাশন করা যায় সেবিষয়ে চেষ্টা করে যাচ্ছি । কৃষকদের পাশে থেকে আমরা সার্বিক সহযোগিতা করব।

অতিবৃষ্টির কারণে  ফসল হারানোর শঙ্কায় দিশেহারা হয়ে পড়েছেন এলাকার কৃষকরা। দ্রুত পানি নিষ্কাশন ও সরকারি সহায়তা কামনা করেছেন তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST