ঢাকাSaturday , 11 July 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় সরকারি পাইলট স্কুলে ওয়ান চাইল্ড ওয়ান ট্রির অনুষ্ঠানে নড়াইলের দুই এমপি।

দেশ চ্যানেল
July 11, 2026 2:39 pm
Link Copied!

জেলা প্রতিনিধি নড়াইল

লোহাগড়ায়,পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে নড়াইলের লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ এবং বিদ্যালয়ের ফলজ বাগানের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

১১ জুলাই ২০২৬ শনিবার অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম, মাননীয় সংসদ সদস্য, নড়াইল-১।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: আতাউর রহমান বাচ্চু, মাননীয় সংসদ সদস্য, নড়াইল-২,নড়াইল জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান আলেক, এবং লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা তুলে দেওয়া হয় এবং বিদ্যালয় প্রাঙ্গণে ফলজ বাগানের উদ্বোধন করা হয়। বক্তারা পরিবেশ রক্ষায় গাছ লাগানোর গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের নিয়মিত গাছের যত্ন নেওয়ার আহ্বান জানান। এসময় উপস্থিত ছিলেন দলীয় নেতাকর্মী ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা।জাতীয় সংগীত গেয়ে অনুষ্ঠানের শুভ সুচনা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST