ঢাকাMonday , 12 October 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

কাজিরহাট মডেল ইউনিয়নে সুপারি গাছ থেকে পড়ে সংখ্যালঘু পরিবারের এক যুবক নিহত।

দেশ চ্যানেল
October 12, 2026 1:39 am
Link Copied!

রাসেল কবির// বরিশালের মেহেন্দিগঞ্জে সুপারি পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে গোবিন্দ সরকার (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত গোবিন্দ পশ্চিম রতনপুর এলাকার বল্লব সরকারের ছেলে।

রোববার বেলা ১১টার দিকে উপজেলার বিদ্যানন্দপুর ইউনিয়নের পশ্চিম রতনপুর গ্রামে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যানন্দনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম মীর।

তার ভাষ্য, সকালে নিজের বাগানে গিয়ে সুপারি পাড়তে গাছে ওঠেন গোবিন্দ।এসময় একটি সুপারি গাছ থেকে অন্য একটি সুপারি গাছে যাওয়ার সময় হাত ফসকে মাটিতে পড়ে যান। এতে চোখে ও মাথায় গুরুতর আহর হন তিনি। পরে স্থানীয়রা তাকে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কাজীরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান জানান, গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST