আব্দুল্লাহ আলমামুন পিন্টু,টাঙ্গাইল টাঙ্গাইলের কালিহাতীতে অভিযান পরিচালনা করে শরিফুজ্জামান সোহাগ (৪০) নামে সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামী শরিফুজ্জামান উপজেলার সল্লা ইউনিয়নের সল্লা গ্রামের আব্দুল আজিজের ছেলে। জানা যায়, টানা ৭২ ঘন্টা অভিযানের পর সোমবার রাতে এসআই আল আমিনের নেতৃত্বে এএসআই মনিরুজ্জামান ও এএসআই আশিকুজ্জামান বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে ঢাকা মোহাম্মদপুর থানা এলাকা হতে ৫ টি জিআর মামলার সাজাপ্রাপ্ত ও ৩ টি সিআর মামলায় গ্রেফতারি পরোয়ানাসহ দেড় কোটি টাকা অর্থদণ্ড প্রাপ্ত পলাতক আসামী শরিফুজ্জামান (সোহাগ) কে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করে কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল ফারুক জানান, আসামী শরিফুজ্জামানের (সোহাগ) বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ও অর্থদণ্ড...
আব্দুল্লাহ আলমামুন পিন্টু,টাঙ্গাইল
টাঙ্গাইলের কালিহাতীতে অভিযান পরিচালনা করে শরিফুজ্জামান সোহাগ (৪০) নামে সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত আসামী শরিফুজ্জামান উপজেলার সল্লা ইউনিয়নের সল্লা গ্রামের আব্দুল আজিজের ছেলে।
জানা যায়, টানা ৭২ ঘন্টা অভিযানের পর সোমবার রাতে এসআই আল আমিনের নেতৃত্বে এএসআই মনিরুজ্জামান ও এএসআই আশিকুজ্জামান বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে ঢাকা মোহাম্মদপুর থানা এলাকা হতে ৫ টি জিআর মামলার সাজাপ্রাপ্ত ও ৩ টি সিআর মামলায় গ্রেফতারি পরোয়ানাসহ দেড় কোটি টাকা অর্থদণ্ড প্রাপ্ত পলাতক আসামী শরিফুজ্জামান (সোহাগ) কে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল ফারুক জানান, আসামী শরিফুজ্জামানের (সোহাগ) বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ও অর্থদণ্ড জারির পর দীর্ঘদিন ধরে পলাতক ছিল। পরে পুলিশের বিশেষ টিম অভিযান চালিয়ে ঢাকার মোহাম্মদপুর থানা এলাকা হতে সোমবার রাতে গ্রেফতার করে। মঙ্গলবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।