খুলনা বিশেষ প্রতিনিধি শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ শিশু একাডেমি খুলনা জেলা কার্যালয়ের আয়োজনে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ১৯ ফেব্রুয়ারি বিকাল তিনটায় বাংলাদেশ শিশু একাডেমি খুলনা জেলা কার্যালয়ে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার ক-বিভাগ: শিশু থেকে দ্বিতীয় শ্রেণি, বিষয়: শহিদ মিনার, মাধ্যম: উন্মুক্ত, খ-বিভাগ: তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি, বিষয়: প্রভাতফেরি, মাধ্যম: জল রং ও প্যাস্টেল রং, গ-বিভাগ ষষ্ঠ থেকে ১০ম শ্রেণি, বিষয়: ভাষা আন্দোলন, মাধ্যম: জল রং/প্যাস্টেল রং এবং ঘ-বিভাগ: কেবল বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য, বিষয় ও মাধ্যম উন্মুক্ত। ২১ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ছয়টায় শহিদ হাদিস পার্কে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে। উল্লেখ্য,...
খুলনা বিশেষ প্রতিনিধি
শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ শিশু একাডেমি খুলনা জেলা কার্যালয়ের আয়োজনে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
১৯ ফেব্রুয়ারি বিকাল তিনটায় বাংলাদেশ শিশু একাডেমি খুলনা জেলা কার্যালয়ে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার ক-বিভাগ: শিশু থেকে দ্বিতীয় শ্রেণি, বিষয়: শহিদ মিনার, মাধ্যম: উন্মুক্ত, খ-বিভাগ: তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি, বিষয়: প্রভাতফেরি, মাধ্যম: জল রং ও প্যাস্টেল রং, গ-বিভাগ ষষ্ঠ থেকে ১০ম শ্রেণি, বিষয়: ভাষা আন্দোলন, মাধ্যম: জল রং/প্যাস্টেল রং এবং ঘ-বিভাগ: কেবল বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য, বিষয় ও মাধ্যম উন্মুক্ত।
২১ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ছয়টায় শহিদ হাদিস পার্কে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, চিত্রাংকন প্রতিযোগিতার ক্ষেত্রে শিশু একাডেমি শুধু কাগজ সরবরাহ করবে অন্যান্য প্রয়োজনীয় উপকরণ প্রতিযোগিদের সাথে আনতে হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।