গুলিবিদ্ধ জুলাই যোদ্ধাকে খাগড়াছড়ি প্রেসক্লাবের আর্থিক সহায়তা প্রদান।
মনিরুল ইসলাম মাহিম, খাগড়াছড়ি: জুলাই অভ্যুত্থানে রাজধানীর বাড্ডায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত খাগড়াছড়ির হামিদুল সরকারকে চিকিৎসা সহায়তা হিসেবে আর্থিক অনুদান দিয়েছে খাগড়াছড়ি প্রেসক্লাব। ২৭ জুলাই রবিবার সকাল ১১টায় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে হামিদুল সরকারের চিকিৎসার জন্য ২০ হাজার টাকার অনুদান প্রদান করা হয়। তার পক্ষে অনুদান গ্রহণ করেন খাগড়াছড়ি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি জাহিদ হাসান। আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, হামিদুল সরকার খাগড়াছড়ি জেলার মোহাম্মদপুর এলাকার বাসিন্দা। তিনি রাজধানীতে ভ্যান চালাতেন। গত বছরের ১৯ জুলাই ঢাকার বাড্ডা এলাকায় জুলাই আন্দোলনে তিনি তলপেটে গুলিবিদ্ধ হন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বর্তমানে তিনি চট্টগ্রাম...
মনিরুল ইসলাম মাহিম, খাগড়াছড়ি:
জুলাই অভ্যুত্থানে রাজধানীর বাড্ডায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত খাগড়াছড়ির হামিদুল সরকারকে চিকিৎসা সহায়তা হিসেবে আর্থিক অনুদান দিয়েছে খাগড়াছড়ি প্রেসক্লাব।
২৭ জুলাই রবিবার সকাল ১১টায় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে হামিদুল সরকারের চিকিৎসার জন্য ২০ হাজার টাকার অনুদান প্রদান করা হয়। তার পক্ষে অনুদান গ্রহণ করেন খাগড়াছড়ি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি জাহিদ হাসান। আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, হামিদুল সরকার খাগড়াছড়ি জেলার মোহাম্মদপুর এলাকার বাসিন্দা। তিনি রাজধানীতে ভ্যান চালাতেন। গত বছরের ১৯ জুলাই ঢাকার বাড্ডা এলাকায় জুলাই আন্দোলনে তিনি তলপেটে গুলিবিদ্ধ হন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।