চকরিয়ায় শহীদ এডভোকেট সাইফুল ইসলাম আলিফের গায়েবানা জানাযা সম্পন্ন।
মোঃ আরফাতুল ইসলাম সানি কক্সবাজার জেলা প্রতিনিধি: চট্টগ্রামে সন্ত্রাসী হামলায় নিহত শহীদ এডভোকেট সাইফুল ইসলাম আলিফের গায়েবানা জানাযা চকরিয়া সরকারি হাসপাতাল মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) বিকাল ৪টায় চকরিয়া সরকারী হাসপাতাল মাঠে অনুষ্ঠিত হয়েছে এসময় গায়েবানা জানাযা নামাযের ইমামতি করেন চকরিয়া পৌরসভা জামায়াতের সেক্রেটারি মাওলানা কুতুব উদ্দিন হেলালী বিশাল জানাযাপূর্ব সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন চকরিয়া পৌরসভা জামায়াতের সেক্রেটারি মাওলানা কুতুব উদ্দিন হেলালী, চকরিয়া পৌরসভা বিএনপি নেতা এম. আলী আকবর, চকরিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আবদুল মজিদ, তরুণ সমাজসেবক ৭নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি মাওলানা হাফেজ এহসানুল হকসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা। তিনি গায়েবানা জানাযা শেষে শহীদের রুহের...
মোঃ আরফাতুল ইসলাম সানি কক্সবাজার জেলা প্রতিনিধি:
চট্টগ্রামে সন্ত্রাসী হামলায় নিহত শহীদ এডভোকেট সাইফুল ইসলাম আলিফের গায়েবানা জানাযা চকরিয়া সরকারি হাসপাতাল মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ নভেম্বর) বিকাল ৪টায় চকরিয়া সরকারী হাসপাতাল মাঠে অনুষ্ঠিত হয়েছে
এসময় গায়েবানা জানাযা নামাযের ইমামতি করেন চকরিয়া পৌরসভা জামায়াতের সেক্রেটারি মাওলানা কুতুব উদ্দিন হেলালী
বিশাল জানাযাপূর্ব সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন চকরিয়া পৌরসভা জামায়াতের সেক্রেটারি মাওলানা কুতুব উদ্দিন হেলালী, চকরিয়া পৌরসভা বিএনপি নেতা এম. আলী আকবর, চকরিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আবদুল মজিদ, তরুণ সমাজসেবক ৭নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি মাওলানা হাফেজ এহসানুল হকসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা।
তিনি গায়েবানা জানাযা শেষে শহীদের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণসহ সকল প্রকার ষড়যন্ত্র থেকে মুক্তি কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করেন।
এসময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও আইন পেশার লোকজনসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক এবং সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।