জেলা প্রতিনিধি হবিগঞ্জ হবিগঞ্জের চুনারুঘাটে এক চা শ্রমিকের গলা কাট লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। জানা যায়, রবিবার (১৩ অক্টোবর) বিকেল ৩ টার দিকে উপজেলার দেউন্দি চা বাগানের ফুলছড়ি টিলা থেকে অভিজিৎ সাঁওতাল ওরফে সনিছড়া (৪৫) এর গলাকাটা লাশ উদ্ধার করেছে চুনারুঘাট থানা পুলিশ। সে উপজেলার কাঁপাই চা বাগানের মৃত দূর্জত ধন সাঁওতালের ছেলে। পুলিশ জানায়, তার মেয়ে অঙ্কিতা সাঁওতাল (১৮) ঢাকায় কোন এক বাসায় ঝীয়ের কাজ করে। সে দূর্গাপূজা উপলক্ষে শনিবার (১২ অক্টোবর) সকালে বাড়ীতে আসে। বিকেল বেলা বাজার করার জন্য তার বাবা অভিজিৎ সাঁওতালকে কিছু টাকা দেয়। সে টাকা নিয়ে দেউন্দী চা বাগানের বাজারে যায়। এর পর থেকে...
জেলা প্রতিনিধি হবিগঞ্জ
হবিগঞ্জের চুনারুঘাটে এক চা শ্রমিকের গলা কাট লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। জানা যায়, রবিবার (১৩ অক্টোবর) বিকেল ৩ টার দিকে উপজেলার দেউন্দি চা বাগানের ফুলছড়ি টিলা থেকে অভিজিৎ সাঁওতাল ওরফে সনিছড়া (৪৫) এর গলাকাটা লাশ উদ্ধার করেছে চুনারুঘাট থানা পুলিশ। সে উপজেলার কাঁপাই চা বাগানের মৃত দূর্জত ধন সাঁওতালের ছেলে। পুলিশ জানায়, তার মেয়ে অঙ্কিতা সাঁওতাল (১৮) ঢাকায় কোন এক বাসায় ঝীয়ের কাজ করে। সে দূর্গাপূজা উপলক্ষে শনিবার (১২ অক্টোবর) সকালে বাড়ীতে আসে। বিকেল বেলা বাজার করার জন্য তার বাবা অভিজিৎ সাঁওতালকে কিছু টাকা দেয়। সে টাকা নিয়ে দেউন্দী চা বাগানের বাজারে যায়। এর পর থেকে অভিজিৎ সাঁওতাল নিখোঁজ ছিল। ওইদিন রাতে অভিজিতের লাশ ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মোঃ কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।