জয়পুরহাটের পাঁচবিবিতে বিদেশী পিস্তল ও ফেনসিডিলসহ মাদক সম্রাট মনির গ্রেফতার
মোঃশিমুল হোসেন জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলাই একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন,দুই রাউন্ড গুলি ও ১১৬ বোতল ফেনসিডিলসহ মাদক সম্রাট মনির হোসেনকে গ্রেফতার করেছে র্যাব।বৃহস্পতিবার মধ্যে রাতে পাঁচবিবি উপজেলার ছোটমানিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মোঃ শেখ সাদিক বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত মনির ছোটমানিক এলাকার মিজানুর রহমান মিনুর ছেলে। কোম্পানি অধিনায়ক মেজর মোঃ শেখ সাদিক জানান, গ্রেফতারকৃত মনির পাঁচবিবি সীমান্তবর্তী এলাকা থেকে মাদক ও অস্ত্র সংগ্রহ করে জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করে আসছিলেন। এমন গোপন সংবাদে গত রাতে তার বাড়িতে অভিযান চালায় র্যাব। এসময় তার নিজ শয়নকক্ষে অভিনব কায়দায়...
মোঃশিমুল হোসেন
জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলাই একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন,দুই রাউন্ড গুলি ও ১১৬ বোতল ফেনসিডিলসহ মাদক সম্রাট মনির হোসেনকে গ্রেফতার করেছে র্যাব।বৃহস্পতিবার মধ্যে রাতে পাঁচবিবি উপজেলার ছোটমানিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মোঃ শেখ সাদিক বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত মনির ছোটমানিক এলাকার মিজানুর রহমান মিনুর ছেলে।
কোম্পানি অধিনায়ক মেজর মোঃ শেখ সাদিক জানান, গ্রেফতারকৃত মনির পাঁচবিবি সীমান্তবর্তী এলাকা থেকে মাদক ও অস্ত্র সংগ্রহ করে জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করে আসছিলেন। এমন গোপন সংবাদে গত রাতে তার বাড়িতে অভিযান চালায় র্যাব। এসময় তার নিজ শয়নকক্ষে অভিনব কায়দায় লুকিয়ে রাখা অস্ত্র ও গরুর গোহাল ঘরের মাটির নিচে লুকিয়ে রাখা ফেনসিডিলসহ তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।