জয়পুরহাটে ট্রেনে আগুন দেওয়ার ঘটনায় প্রধান তিন আসামি গ্রেপ্তার
মোঃশিমুল হোসেন জয়পুরহাট প্রতিনিধিঃ- জয়পুরহাটে পৃথক দুটি ট্রেনে আগুন দেওয়ার ঘটনায় প্রধান তিন আসামিকে গ্রেপ্তার করেছে সান্তাহার রেলওয়ে থানার পুলিশ। আজ শুক্রবার ভোরে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- জয়পুরহাট সদরের নিশিপাড়া এলাকার অপু (২৪) ও তাইজুল ইসলাম (২৬) এবং আক্কেলপুর উপজেলার রুকিন্দিপুর গ্রামের মমিন (২৬)। সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তার হোসেন জানান, গত ৪ ডিসেম্বর ভোরে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রেলওয়ে স্টেশনে দ্রুতযান এক্সপ্রেস এবং ১৫ ডিসেম্বর রাতে জয়পুরহাট রেলওয়ে স্টেশনে উত্তরা এক্সপ্রেস মেইল ট্রেনে অগ্নিসংযোগ করা হয়। ওই দুটি ঘটনার মুল হোতা অপু,তাইজুল ও মমিন। আজ শুক্রবার ভোর রাতে অভিযান চালিয়ে তাদের জয়পুরহাটের নিশিপাড়া ও আক্কেলপুরের রুকিন্দিপুর...
মোঃশিমুল হোসেন
জয়পুরহাট প্রতিনিধিঃ-
জয়পুরহাটে পৃথক দুটি ট্রেনে আগুন দেওয়ার ঘটনায় প্রধান তিন আসামিকে গ্রেপ্তার করেছে সান্তাহার রেলওয়ে থানার পুলিশ।
আজ শুক্রবার ভোরে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- জয়পুরহাট সদরের নিশিপাড়া এলাকার অপু (২৪) ও তাইজুল ইসলাম (২৬) এবং আক্কেলপুর উপজেলার রুকিন্দিপুর গ্রামের মমিন (২৬)।
সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তার হোসেন জানান, গত ৪ ডিসেম্বর ভোরে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রেলওয়ে স্টেশনে দ্রুতযান এক্সপ্রেস এবং ১৫ ডিসেম্বর রাতে জয়পুরহাট রেলওয়ে স্টেশনে উত্তরা এক্সপ্রেস মেইল ট্রেনে অগ্নিসংযোগ করা হয়।
ওই দুটি ঘটনার মুল হোতা অপু,তাইজুল ও মমিন।
আজ শুক্রবার ভোর রাতে অভিযান চালিয়ে তাদের জয়পুরহাটের নিশিপাড়া ও আক্কেলপুরের রুকিন্দিপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। তারা সকলেই ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত। সান্তাহার রেলওয়ে থানায় তাদের জিজ্ঞাসাবাদ চলছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।