জাহাঙ্গীর আলম ,ঝিনাইদহঃ ঝিনাইদহের হরিণাকুণ্ডু থেকে চারটি গাঁজার গাছসহ দুইজন গাঁজা চাষীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (১৮ ডিসেম্বর) বিকেলে উপজেলার পার মথুরাপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন পারমথুরাপুর গ্রামের মৃত হারেজ মুন্সির ছেলে আব্দুল আজিজ ও রাজিব হোসেন। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে পারমথুরাপুর এলাকায় ডিবি পুলিশ অভিযান চালায়। এসময় চারটি গাঁজার গাছসহ দুই জনকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।
জাহাঙ্গীর আলম ,ঝিনাইদহঃ
ঝিনাইদহের হরিণাকুণ্ডু থেকে চারটি গাঁজার গাছসহ দুইজন গাঁজা চাষীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (১৮ ডিসেম্বর) বিকেলে উপজেলার পার মথুরাপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন পারমথুরাপুর গ্রামের মৃত হারেজ মুন্সির ছেলে আব্দুল আজিজ ও রাজিব হোসেন।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে পারমথুরাপুর এলাকায় ডিবি পুলিশ অভিযান চালায়। এসময় চারটি গাঁজার গাছসহ দুই জনকে আটক করা হয়।
আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।