জাহাঙ্গীর আলম, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ ঝিনাইদহে ফেন্সিডিলসহ মাদক কারবারি রাজিদুল ইসলাম রাজ (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ। গ্রেফতারকৃত রাজিদুল ইসলাম রাজ চুয়াডাঙ্গা জেলার দৌলতদিয়াড় গ্রামের ছোয়াদ আলীর ছেলে। জেলা গোয়েন্দা পুলিশের ওসি মোহাম্মদ জুয়েল ইসলাম জানান, মঙ্গলবার (০৬ফেব্রুয়ারী) সকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কে অবস্থান নেয়। পরে সদর উপজেলার সাধুহাটি এলাকাতে জেলা গোয়েন্দা শাখার এসআই তাপস মন্ডলের নেতৃত্বে পুলিশের চেকপোস্ট বসিয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। সেসময় অভিযান পরিচালনা করে ১০ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারি রাজিদুল ইসলাম রাজকে গ্রেফতার করে। জব্দকৃত ফেন্সিডিলের আনুমানিক মূল্য ৪০ হাজার টাকা। সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা...
জাহাঙ্গীর আলম, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
ঝিনাইদহে ফেন্সিডিলসহ মাদক কারবারি রাজিদুল ইসলাম রাজ (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ।
গ্রেফতারকৃত রাজিদুল ইসলাম রাজ চুয়াডাঙ্গা জেলার দৌলতদিয়াড় গ্রামের ছোয়াদ আলীর ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি মোহাম্মদ জুয়েল ইসলাম জানান, মঙ্গলবার (০৬ফেব্রুয়ারী) সকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কে অবস্থান নেয়।
পরে সদর উপজেলার সাধুহাটি এলাকাতে জেলা গোয়েন্দা শাখার এসআই তাপস মন্ডলের নেতৃত্বে পুলিশের চেকপোস্ট বসিয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
সেসময় অভিযান পরিচালনা করে ১০ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারি রাজিদুল ইসলাম রাজকে গ্রেফতার করে।
জব্দকৃত ফেন্সিডিলের আনুমানিক মূল্য ৪০ হাজার টাকা।
সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।বিকালে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করে থানা পুলিশ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।