লোহাগড়া প্রতিনিধি: নড়াইল জেলার লোহাগড়া পৌরসভার আলামুন্সির মোড়ে মাছবাহী পিক-আপের ধাক্কায় আনোয়ার হোসেন (৫৫) নামে এক ভ্যান চালক সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন। (৩ নভেম্বর) দুপুর ৩টার দিকে লোহাগড়া পৌরসভার আলামুন্সির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন নড়াইল জেলার কালিয়া উপজেলার বোমবাগ গ্রামের মৃত আকাম মোল্যার ছেলে। স্থানীয়রা জানান, দুপুরে আলামুসির মোড় এলাকায় একটি দ্রুতগামী মাছের পিক-আপ যার নং ঢাকা মেট্র -ন ২১-৪৭৪১। ভ্যানটিকে ধাক্কা দিলে চালক গুরুতর আহত হন। ভ্যান চালক আনোয়ার কালনা এলাকা থেকে লোহাগড়া দিকে যাওয়ার পথে আলামুন্সির মোড় এলাকায় আসলে পিছন থেকে দ্রুতগতিতে ধাক্কা দিলে সে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা...
লোহাগড়া প্রতিনিধি:
নড়াইল জেলার লোহাগড়া পৌরসভার আলামুন্সির মোড়ে মাছবাহী পিক-আপের ধাক্কায় আনোয়ার হোসেন (৫৫) নামে এক ভ্যান চালক সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন।
(৩ নভেম্বর) দুপুর ৩টার দিকে লোহাগড়া পৌরসভার আলামুন্সির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আনোয়ার হোসেন নড়াইল জেলার কালিয়া উপজেলার বোমবাগ গ্রামের মৃত আকাম মোল্যার ছেলে।
স্থানীয়রা জানান, দুপুরে আলামুসির মোড় এলাকায় একটি দ্রুতগামী মাছের পিক-আপ যার নং ঢাকা মেট্র -ন ২১-৪৭৪১। ভ্যানটিকে ধাক্কা দিলে চালক গুরুতর আহত হন। ভ্যান চালক আনোয়ার কালনা এলাকা থেকে লোহাগড়া দিকে যাওয়ার পথে আলামুন্সির মোড় এলাকায় আসলে পিছন থেকে দ্রুতগতিতে ধাক্কা দিলে সে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় ওই পিক-আপের ড্রাইভার ও হেলপার দ্রুত পালিয়ে যায়।
এ বিষয়ে লোহাগড়া থানার ওসি জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনা পুলিশ পাঠিয়েছি। পরিস্থিতি শান্ত, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।