দুর্গাপুরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি।
মুন্না ইসলাম আগুন, দুর্গাপুর রাজশাহী প্রতিনিধি রাজশাহীর দুর্গাপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ আগস্ট) বিকেলে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও পথ সভা অনুষ্ঠিত হয়। র্যালিটি উপজেলার সিংগা হাট মাঠ থেকে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মেডিকেল মোড় চত্বরে গিয়ে শেষ হয়। পরে মেডিকেল মোড়ে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জিলহাজ মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো: মামুন অর রশিদ। বিশেষ অথিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা কৃষক দলের আহ্বায়ক শফিকুল আলম সমাপ্ত। এসময় দুর্গাপুর...
মুন্না ইসলাম আগুন, দুর্গাপুর রাজশাহী প্রতিনিধি
রাজশাহীর দুর্গাপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ আগস্ট) বিকেলে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও পথ সভা অনুষ্ঠিত হয়। র্যালিটি উপজেলার সিংগা হাট মাঠ থেকে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মেডিকেল মোড় চত্বরে গিয়ে শেষ হয়। পরে মেডিকেল মোড়ে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জিলহাজ মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো: মামুন অর রশিদ। বিশেষ অথিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা কৃষক দলের আহ্বায়ক শফিকুল আলম সমাপ্ত। এসময় দুর্গাপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম মোস্তফা, সদস্য সচিব মো: মিঠুন, উপজেলা সি: যুগ্ম আহবায়ক আব্দুল খালেক, পৌর সি: যুগ্ম আহবায়ক মো হাবিবসহ উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।