মোঃ আব্দুল আজিজ নওগাঁঃ
নওগাঁর নিয়ামতপুরে উপজেলা মাদরাসা
শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
১জুন সকাল ১১টায় নিয়ামতপুর ইসলামিয়া ফাজিল মাদরাসা মিলনায়তনে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি মোস্তফা কামাল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৬ নওগাঁ-১ (নিয়ামতপুর-পোরশা-সাপাহার) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,চৌরাপাড়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ নিয়ামতুল্লাহ, নিয়ামতপুর মাদ্রাসার অধ্যক্ষ তৈয়বুর রহমান,আমইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফিউল্লাহ সোনার।
অনুষ্ঠানে উপজেলা মাদরাসা শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টের নেতৃবৃন্দ, বিভিন্ন মাদরাসার শিক্ষক, কর্মচারী, শিক্ষাবিদ, সুধীজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান মাদরাসা শিক্ষার উন্নয়ন, শিক্ষকদের মর্যাদা বৃদ্ধি এবং শিক্ষার মানোন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। তিনি শিক্ষার্থীদের নৈতিক ও আধুনিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার আহ্বান জানান এবং মাদরাসা শিক্ষার সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন। পরে দেশ, জাতি ও শিক্ষা ব্যবস্থার উন্নতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ সংসদ সদস্যকে অভিনন্দন জানিয়ে এলাকার শিক্ষা ও উন্নয়ন কার্যক্রমে তাঁর সার্বিক সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

