খুলনা অফিস : সারা দেশব্যাপী ব্যবসায়ীদের সুবিধার দিকে লক্ষ্য রেখে ঈদুল আযহা উপলক্ষে ১৫ দিনের জন্য দেশব্যাপী সকল মার্কেট শপিংমল ও ব্যবসায়ী প্রতিষ্ঠান সকাল ১০ টা থেকে রাত্র দশটা পর্যন্ত খোলা রাখার জন্য বাংলাদেশ দোকান মালিক সমিতির ফেডারেশনের সভাপতি ও সাধারণ সম্পাদক অন্যান্য সদস্যবৃন্দ বাণিজ্য মন্ত্রণালয় বরাবর সুপারিশ করলে বিষয়টি বিশেষ বিবেচনা করে ফেডারেশনের কথা ইতিবাচক সাড়া দিয়ে মাত্র ১৫ দিনের জন্য যথারীতি সকাল ১০ টা থেকে রাত্র দশটা পর্যন্ত দোকানপাট খোলা রাখার সিদ্ধান্তে উপনীত হয়েছিল। কিন্তু একই সাথে ব্যবসায়ী ফেডারেশন কর্মকর্তাদের এ কথাও জানানো হয়েছিল জরুরী প্রয়োজন প্রতিষ্টান ব্যতীত ১লা জুন থেকে যথারীতি সন্ধ্যা সাতটা পর্যন্ত মার্কেট শপিংমল সহ সকল ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ রাখতে হবে জানিয়ে প্রজ্ঞাপন জারি করেছিল সরকার।
একই সাথে দোকান মালিক সমিতির কর্মকর্তাগণ সরকারকে আশ্বাস দিয়ে বলে ছিলো দেশের বিদ্যুৎ ও জ্বালানির সার্বিক পরিস্থিতি অনুকূলে না আসা পর্যন্ত সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ঈদুল আযহা পরবর্তী ১লা জুন ২০২৬ সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত মার্কেট শপিংমল দোকান বন্ধ রেখে সরকারকে সহযোগিতা করা হবে। আর তারই ধারাবাহিকতায় পহেলা জুন ২০২৬ থেকে সরকারের সাবেক সিদ্ধান্ত বহাল থাকবে।
তাছাড়া সরকারের পক্ষ থেকে আরো জানিয়েছেন প্রত্যেক জেলা প্রশাসক নিজ নিজ এলাকায় সরজমিনে তদারকি করে সরকারি প্রজ্ঞাপন কার্যকরের ক্ষেত্রে সহযোগিতা করতে হবে।

