নওগায় বাসের সঙ্গে প্রাইভেট কারে সংঘর্ষে নিহত ২ আহত ২-
মোঃ ছাদেক উদ্দিন নওগাঁ জেলা প্রতিনিধি নওগাঁর মান্দায় প্রাইভেট কার ও যাত্রীবাহী একটি বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন দুইজন আহত হয়েছেন দুইজন। সোমবার (৯) ডিসেম্বর বিকাল তিনটার দিকে নওগা রাজশাহী রোডে মোহাম্মদপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নওগার সাপাহার উপজেলা সদরের চৌধুরীপাড়া আব্দুল জব্বার এর ছেলে শাহিন আহমেদ সাগর (২৭) ও এনামুল হকের ছেলে আলভী রাব্বানী জিহান (৩০) আহত দুইজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ ভর্তি করা হয়েছে। তাদের নাম পরিচয় পাওয়া যায়নি। জানা গেছে. , প্রাইভেট কারটি সাপাহার থেকে রাজশাহী যাচ্ছিল। পথে রাজশাহী থেকে নওগাঁ গামী রাজশাহী হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনা স্থলে সাগর...
মোঃ ছাদেক উদ্দিন নওগাঁ জেলা প্রতিনিধি
নওগাঁর মান্দায় প্রাইভেট কার ও যাত্রীবাহী একটি বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন দুইজন আহত হয়েছেন দুইজন।
সোমবার (৯) ডিসেম্বর বিকাল তিনটার দিকে নওগা রাজশাহী রোডে মোহাম্মদপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নওগার সাপাহার উপজেলা সদরের চৌধুরীপাড়া আব্দুল জব্বার এর ছেলে শাহিন আহমেদ সাগর (২৭) ও এনামুল হকের ছেলে আলভী রাব্বানী জিহান (৩০) আহত দুইজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ ভর্তি করা হয়েছে।
তাদের নাম পরিচয় পাওয়া যায়নি।
জানা গেছে. , প্রাইভেট কারটি সাপাহার থেকে রাজশাহী যাচ্ছিল। পথে রাজশাহী থেকে নওগাঁ গামী রাজশাহী হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনা স্থলে সাগর ও জিহান নিহত হন। ঘটনার পর স্থানীয় লোকজন আহত দুইজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতলে ভর্তি করে।
বিষয়টি নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত(ওসি)মনসুর রহমান বলেন সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের সহায়তা ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।