পঞ্চগড় জেলা প্রতিনিধি পঞ্চগড়ে ছোট ভাইয়ের ছুরির আঘাতে বড় ভাই মো.দানেশ (৫৩) নামের এক ব্যক্তি খুন হওয়ার ঘটনা ঘটেছে।শনিবার (৩০ ডিসেম্বর)দুপুরে বোদা উপজেলার আমতলা কাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।নিহত দানেশ ওই এলাকার মৃত খতির উদ্দিনের ছেলে।এ ঘটনায় আবু বক্কর সিদ্দিক নামের একজনকে আটক করেছে পুলিশ।তিনি নিহত ব্যক্তির সৎ ভাই। পুলিশ ও স্থানীয়রা সুত্র জানায়, দানেশ জমি তার নামে লিখে ও দখল করে নেয়ায়।দুই ভাইয়ের মাঝে দীর্ঘদিন থেকে পারিবারিক ভাবে বিবাদ চলছে।শনিবার দানেশের বাড়িতে যায় আবু বক্কর সিদ্দিক।জমি ফেরত চাইলে তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ধারালো ছুরি দিয়ে আঘাত করে।এতে গুরুতর আহত হয় দানেশ।পরে স্থানীয় ও পরিবারের লোকজন উদ্ধার করে...
পঞ্চগড় জেলা প্রতিনিধি
পঞ্চগড়ে ছোট ভাইয়ের ছুরির আঘাতে বড় ভাই মো.দানেশ (৫৩) নামের এক ব্যক্তি খুন হওয়ার ঘটনা ঘটেছে।শনিবার (৩০ ডিসেম্বর)দুপুরে বোদা উপজেলার আমতলা কাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।নিহত দানেশ ওই এলাকার মৃত খতির উদ্দিনের ছেলে।এ ঘটনায় আবু বক্কর সিদ্দিক নামের একজনকে আটক করেছে পুলিশ।তিনি নিহত ব্যক্তির সৎ ভাই।
পুলিশ ও স্থানীয়রা সুত্র জানায়,
দানেশ জমি তার নামে লিখে ও দখল করে নেয়ায়।দুই ভাইয়ের মাঝে দীর্ঘদিন থেকে পারিবারিক ভাবে বিবাদ চলছে।শনিবার দানেশের বাড়িতে যায় আবু বক্কর সিদ্দিক।জমি ফেরত চাইলে তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ধারালো ছুরি দিয়ে আঘাত করে।এতে গুরুতর আহত হয় দানেশ।পরে স্থানীয় ও পরিবারের লোকজন উদ্ধার করে
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল নেয়ার পথে মারা যায়।
বোদা থানার অফিসার ইনচার্জ মো.মোজাম্মেল হক, নিহত ও একজন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন,জমি নিয়ে বিরোধে
ধারালো ছুরি দিয়ে কুপানো হয়েছিল।মামলার প্রস্তুতি চলছে।
প্রাথমিক সুরতহাল শেষ হলে,পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।