পল্লী সঞ্চয় ব্যাংক বেড়া শাখার উদ্যোগে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
-- আবুজর গিফারী বেড়া পল্লী সঞ্চয় ব্যাংকের উদ্যোগে দ্বিতীয় রমজানে বেড়া মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে হিফজুল কোরআন ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজাউল হক (বাবু), বেড়া উপজেলা চেয়ারম্যান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মোরশেদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার, বেড়া। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জনাব মেসবাহ্ উল-হক, উপজেলা ভাইস চেয়ারম্যান, বেড়া। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ নাজমুল আতিক শাহীন, ম্যানেজার, পল্লী সঞ্চয় ব্যাংক, বেড়া। বেড়া উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ মোরশেদুল ইসলাম এর উদ্বোধনের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। বিচারক মন্ডলী হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মোহাম্মদ আলী, ফিল্ড...
— আবুজর গিফারী
বেড়া পল্লী সঞ্চয় ব্যাংকের উদ্যোগে দ্বিতীয় রমজানে বেড়া মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে হিফজুল কোরআন ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজাউল হক (বাবু), বেড়া উপজেলা চেয়ারম্যান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
মোঃ মোরশেদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার, বেড়া।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জনাব মেসবাহ্ উল-হক, উপজেলা ভাইস চেয়ারম্যান, বেড়া। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ নাজমুল আতিক শাহীন, ম্যানেজার, পল্লী সঞ্চয় ব্যাংক, বেড়া।
বেড়া উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ মোরশেদুল ইসলাম এর উদ্বোধনের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
বিচারক মন্ডলী হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মোহাম্মদ আলী, ফিল্ড সুপারভাইজার, ফাউন্ডেশন, বেড়া,
হাফেজ মাওলানা মোস্তফা কামাল আল হাদী, হাফেজ মাওলানা মোঃ আতাউল্লাহ উসমানী। অনুষ্ঠানটির উপস্থাপনা কার্যক্রম পরিচালনা করেন আলামিন আজহারী।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।