পানছড়িতে ওয়াদুদ ভুইয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান।
মনিরুল ইসলাম মাহিম, খাগড়াছড়ি: পানছড়ির মোল্লাপাড়া গ্রামের শিক্ষার্থী ইয়াসমিন আক্তারের শিক্ষাজীবন চালিয়ে যাওয়ার সুবিধার্থে ওয়াদুদ ভুইঁয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। ২৭ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে পানছড়ি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ ইদ্রিস আলীর উপস্থিতিতে এই সহায়তা শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয়। আর্থিক সংকটের কারণে তার পিতা ডালিম মিয়া দীর্ঘদিন ধরে মেয়ের লেখাপড়ার খরচ যোগাতে হিমশিম খাচ্ছিলেন। এর ফলে ইয়াসমিনের টেস্ট পরীক্ষার ফি, মাসিক বেতন সহ প্রায় এক বছরের বেতন বকেয়া হয়ে যায়। বিষয়টি জানতে পেরে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুইঁয়ার নির্দেশনায় ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান করা হয়। শিক্ষার্থী ইয়াসমিন আক্তার পানছড়ি সিনিয়র আলিম...
মনিরুল ইসলাম মাহিম, খাগড়াছড়ি:
পানছড়ির মোল্লাপাড়া গ্রামের শিক্ষার্থী ইয়াসমিন আক্তারের শিক্ষাজীবন চালিয়ে যাওয়ার সুবিধার্থে ওয়াদুদ ভুইঁয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
২৭ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে পানছড়ি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ ইদ্রিস আলীর উপস্থিতিতে এই সহায়তা শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয়।
আর্থিক সংকটের কারণে তার পিতা ডালিম মিয়া দীর্ঘদিন ধরে মেয়ের লেখাপড়ার খরচ যোগাতে হিমশিম খাচ্ছিলেন। এর ফলে ইয়াসমিনের টেস্ট পরীক্ষার ফি, মাসিক বেতন সহ প্রায় এক বছরের বেতন বকেয়া হয়ে যায়। বিষয়টি জানতে পেরে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুইঁয়ার নির্দেশনায় ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান করা হয়। শিক্ষার্থী ইয়াসমিন আক্তার পানছড়ি সিনিয়র আলিম মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্রী।
অনুদান প্রদানকালে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ ইব্রাহিম খলিল, আহ্বায়ক কমিটির সদস্য মোঃ আমির হোসেন, উল্টাছড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ ও সদস্য মোস্তফা কামাল উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।