মনিরুল ইসলাম মাহিম, থাগড়াছড়ি: পানছড়িতে "প্লাস্টিক দূষন আর নয়, বন্ধ করার এখনি সময়" এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে বিশ্ব পরিবেশ দিবস অনুষ্ঠিত হয়েছে। ২৫ জুন বুধবার সকাল ১১.৩০টায় পানছড়ি উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিন এর সভাপতিত্বে দিবসটি উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালী শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন, পানছড়ি থানা অফিসার ইনচার্জ মোঃ জসিম উদ্দিন, উপজেলা ভারপ্রাপ্ত কৃষি অফিসার মোঃ ইব্রাহিম খলিল, পানছড়ি বিএনপির সাধারন সম্পাদক মোঃ ইউসুফ আলী, জামায়াতে ইসলামী পানছড়ি সভাপতি মোঃ জাকির হোসেন, পানছড়ি প্রেসক্লাব সাধারণ সম্পাদক সৈয়দ এম এ বাসার, ২ নং চেংগী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনন্দ জয় চাকমা ও উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোঃ...
মনিরুল ইসলাম মাহিম, থাগড়াছড়ি:
পানছড়িতে “প্লাস্টিক দূষন আর নয়, বন্ধ করার এখনি সময়” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে বিশ্ব পরিবেশ দিবস অনুষ্ঠিত হয়েছে।
২৫ জুন বুধবার সকাল ১১.৩০টায় পানছড়ি উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিন এর সভাপতিত্বে দিবসটি উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালী শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন, পানছড়ি থানা অফিসার ইনচার্জ মোঃ জসিম উদ্দিন, উপজেলা ভারপ্রাপ্ত কৃষি অফিসার মোঃ ইব্রাহিম খলিল, পানছড়ি বিএনপির সাধারন সম্পাদক মোঃ ইউসুফ আলী, জামায়াতে ইসলামী পানছড়ি সভাপতি মোঃ জাকির হোসেন, পানছড়ি প্রেসক্লাব সাধারণ সম্পাদক সৈয়দ এম এ বাসার, ২ নং চেংগী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনন্দ জয় চাকমা ও উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোঃ নূরুল আফসার। বক্তারা বর্জ ও পলিথিন ব্যবহারে নিরোৎসাহিত করন ও একটি গাছ কাটলে আর একটি লাগানোর জন্য গুরুত্ব দেন। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য গত ৫ জুন ঈদুল আযহার জাতীয় বন্ধ থাকার কারনে আজ ২৫ জুন/২০২৫ বিশ্ব পরিবেশ দিবসটি অনুষ্ঠিত হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।