পাবনার সাঁথিয়ায় চরমপন্থী দলের সাবেক নেতাকে কুপিয়ে হত্যা।
সাঁথিয়া (পাবনা) সংবাদদাতা : পাবনা সাঁথিয়া উপজেলায় বাকুল ইসলাম (৪৫) নামে চরমপন্থি দলের সাবেক এক নেতাকে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।রবিবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ধোপাদহ ইউনিয়নের রাউতি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বাকুল ইসলাম রাউতি গ্রামের রওশন আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়,রাতে ঘোড়ার গাড়িতে স্থানীয় জালাল মাস্টারের ধান নিয়ে তার বাড়িতে পৌঁছে দিতে যায়। ধান পৌঁছে দিয়ে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে ঘিরে ধরে কুপিয়ে ও জবাই করে হত্যা করে। তার সাথে থাকা ভাতিজা আব্দুল আলিম বাধা দিতে গেলে তাকেও কুপিয়ে যখম করে। আব্দুল আলীমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বকুল ইসলাম পাবনায় অস্ত্রজমা...
সাঁথিয়া (পাবনা) সংবাদদাতা :
পাবনা সাঁথিয়া উপজেলায় বাকুল ইসলাম (৪৫) নামে চরমপন্থি দলের সাবেক এক নেতাকে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।রবিবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ধোপাদহ ইউনিয়নের রাউতি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বাকুল ইসলাম রাউতি গ্রামের রওশন আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়,রাতে ঘোড়ার গাড়িতে স্থানীয় জালাল মাস্টারের ধান নিয়ে তার বাড়িতে পৌঁছে দিতে যায়। ধান পৌঁছে দিয়ে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে ঘিরে ধরে কুপিয়ে ও জবাই করে হত্যা করে। তার সাথে থাকা ভাতিজা আব্দুল আলিম বাধা দিতে গেলে তাকেও কুপিয়ে যখম করে। আব্দুল আলীমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বকুল ইসলাম পাবনায় অস্ত্রজমা দিয়ে আত্মসমর্পণ করেছিল। তার নামে হত্যা সহ একাধিক মামলা রয়েছে ।
বিষয়টি নিশ্চিত করে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে । তদন্তের পর হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য জানা যাবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।