পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ’র জেলা কমিটির অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত।
মনিরুল ইসলাম মাহিম, খাগড়াছড়ি: খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) জেলা কমিটির অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ আগস্ট শনিবার সকালে শহরের সেলিম ট্রেড সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের জেলা সভাপতি মো. লোকমান হোসে ‘র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক আবু তাহের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মহাসচিব আলমগীর কবির, সহ-সভাপতি শেখ আহাম্মেদ রাজু, আব্দুর হামিদ রানা, সাংগঠনিক সম্পাদক আনিসুজ্জামান ডালিম ও রাঙামাটি জেলা সভাপতি মো. সোলায়মান। অভিষেক অনুষ্ঠান পরিচালনা করেন জেলা সাধারণ সম্পাদক এস এম মাসুদ রানা। এছাড়া বক্তব্য রাখেন মাটিরাঙ্গা সভাপতি সুলতান আহমদ, দীঘিনালা সভাপতি জাহিদুল ইসলাম ও পার্বত্য মহিলা পরিষদের কেন্দ্রীয় সভাপতি হাসিনা...
মনিরুল ইসলাম মাহিম, খাগড়াছড়ি:
খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) জেলা কমিটির অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ আগস্ট শনিবার সকালে শহরের সেলিম ট্রেড সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের জেলা সভাপতি মো. লোকমান হোসে ‘র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক আবু তাহের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মহাসচিব আলমগীর কবির, সহ-সভাপতি শেখ আহাম্মেদ রাজু, আব্দুর হামিদ রানা, সাংগঠনিক সম্পাদক আনিসুজ্জামান ডালিম ও রাঙামাটি জেলা সভাপতি মো. সোলায়মান।
অভিষেক অনুষ্ঠান পরিচালনা করেন জেলা সাধারণ সম্পাদক এস এম মাসুদ রানা। এছাড়া বক্তব্য রাখেন মাটিরাঙ্গা সভাপতি সুলতান আহমদ, দীঘিনালা সভাপতি জাহিদুল ইসলাম ও পার্বত্য মহিলা পরিষদের কেন্দ্রীয় সভাপতি হাসিনা আহাম্মেদ মৌ।
সভায় বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বাঙালিদের মৌলিক অধিকার নিশ্চিত করনসহ বৈষম্যের শিকার না হয়ে সমান নাগরিক অধিকার ভোগের সুযোগ দিতে হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।