মোঃ শরিফুল ইসলাম উপজেলা প্রতিনিধি পুঠিয়া রাজশাহী বাংলাদেশ স্কাউট পুঠিয়া উপজেলার উদ্যোগে কাব কার্নিভাল ২০২৫ পরেশ নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলার প্রায় ৩০ টি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান এর কাব শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। ক্ষুদে কাব শিক্ষার্থীদেরকে বিভিন্ন ভাবে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হয় এবং বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়। যাতে করে এরা বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারে। অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন পুঠিয়া উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার জনাব এ কে এম নূর হোসেন নির্ঝর। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন এই খুদে কাব শিক্ষার্থীরাই আগামী দিনে বাংলাদেশকে নেতৃত্ব দেবে। যে কোনো পরিস্থিতিতে কিভাবে টিকে থাকতে হয় এবং...
মোঃ শরিফুল ইসলাম উপজেলা প্রতিনিধি পুঠিয়া রাজশাহী
বাংলাদেশ স্কাউট পুঠিয়া উপজেলার উদ্যোগে কাব কার্নিভাল ২০২৫ পরেশ নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলার প্রায় ৩০ টি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান এর কাব শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। ক্ষুদে কাব শিক্ষার্থীদেরকে বিভিন্ন ভাবে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হয় এবং বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়। যাতে করে এরা বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারে। অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন পুঠিয়া উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার জনাব এ কে এম নূর হোসেন নির্ঝর। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন এই খুদে কাব শিক্ষার্থীরাই আগামী দিনে বাংলাদেশকে নেতৃত্ব দেবে। যে কোনো পরিস্থিতিতে কিভাবে টিকে থাকতে হয় এবং চ্যালেঞ্জ মোকাবেলা করে সামনের দিকে অগ্রসর হওয়া যায়। এটিই কাপ কার্নিভাল এর লক্ষ্য ও উদ্দেশ্য। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোখলেসুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার পুঠিয়া, রাজশাহী। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মকছেদুর রহমান সম্পাদক বাংলাদেশ স্কাউট পুঠিয়া উপজেলা, রাজশাহী।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।