বগুড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত- ১
মিলন হোসেন, বগুড়া জেলা প্রতিনিধি- বগুড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে রিয়াদ হাসান (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। শুক্রবার ১৩ সেপ্টেম্বর সন্ধ্যায় সদর উপজেলার কৈচর মাদ্রাসা মাঠে এ ঘটনা ঘটে। নিহত রিয়াদ ওই এলাকার মৃত তারা হোসেনের পুত্র । সে শহরের ছাপাখানায় কাজ করতো। এসব তথ্য নিশ্চিত করেছেন, বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ সাইহান ওলিউল্লাহ। বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ সাইহান ওলিউল্লাহ বলেন, বিকালে কৈচর মাদ্রাসা মাঠে দুই গ্রুপের ফুটবল খেলা চলছিল। খেলার এক পর্যায়ে দুই গ্রুপের মধ্যে মারামারি হয়৷ সেই সময় রিয়াদকে ছুরিকাঘাত করা হয়৷ পরে রাত ৯টার দিকে শজিমেক হাসপাতালে রিয়াদের মৃত্যু হয়৷ মরদেহ ময়নাতদন্তের...
মিলন হোসেন, বগুড়া জেলা প্রতিনিধি-
বগুড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে রিয়াদ হাসান (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে।
শুক্রবার ১৩ সেপ্টেম্বর সন্ধ্যায় সদর উপজেলার কৈচর মাদ্রাসা মাঠে এ ঘটনা ঘটে। নিহত রিয়াদ ওই এলাকার মৃত তারা হোসেনের পুত্র । সে শহরের ছাপাখানায় কাজ করতো।
এসব তথ্য নিশ্চিত করেছেন, বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ সাইহান ওলিউল্লাহ।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ সাইহান ওলিউল্লাহ বলেন, বিকালে কৈচর মাদ্রাসা মাঠে দুই গ্রুপের ফুটবল খেলা চলছিল। খেলার এক পর্যায়ে দুই গ্রুপের মধ্যে মারামারি হয়৷ সেই সময় রিয়াদকে ছুরিকাঘাত করা হয়৷ পরে রাত ৯টার দিকে শজিমেক হাসপাতালে রিয়াদের মৃত্যু হয়৷ মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে৷ এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।