বগুড়ায় স্বেচ্ছাসেবক দল নেতা মিজানকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মিলন হোসেন, বগুড়া জেলা প্রতিনিধি- বগুড়া সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিজানুর রহমান মিজান (৩৫) কে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার ৯ সেপ্টেম্বর রাত সাড়ে ৮ টার সময় সদরের গোকুল ইউনিয়ন পরিষদের সামনে একদল দুর্বৃত্ত তাকে কুপিয়ে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে চলে যায়। পরে, স্থানীয় লোকজন উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মিজান গোকুল উত্তরপাড়ার আফসার আলীর ছেলে। স্থানীয় সূত্র জানায়, স্বেচ্ছাসেবক দল নেতা মিজান রাত ৮টার দিকে ওই ইউনিয়ন পরিষদ ভবনের সামনে ৬-৭ জনের সাথে বসে গল্প করছিল, এসময় বিদ্যুৎ ছিল না। তখন কয়েকজন...
মিলন হোসেন, বগুড়া জেলা প্রতিনিধি-
বগুড়া সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিজানুর রহমান মিজান (৩৫) কে কুপিয়ে হত্যা করা হয়েছে।
সোমবার ৯ সেপ্টেম্বর রাত সাড়ে ৮ টার সময় সদরের গোকুল ইউনিয়ন পরিষদের সামনে একদল দুর্বৃত্ত তাকে কুপিয়ে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে চলে যায়।
পরে, স্থানীয় লোকজন উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মিজান গোকুল উত্তরপাড়ার আফসার আলীর ছেলে।
স্থানীয় সূত্র জানায়, স্বেচ্ছাসেবক দল নেতা মিজান রাত ৮টার দিকে ওই ইউনিয়ন পরিষদ ভবনের সামনে ৬-৭ জনের সাথে বসে গল্প করছিল, এসময় বিদ্যুৎ ছিল না। তখন কয়েকজন দুর্বৃত্ত এসে তাদের ওপর হামলা চালায়। হামলাকারীরা মিজানের ঘাড় ও গলায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে চলে যায়।
পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয়রা জানিয়েছেন, অভ্যন্তরীণ দ্বন্দ্বে দীর্ঘদিন থেকে স্বেচ্ছাসেবক দলের দুই গ্রুপের মধ্যে কোন্দল চলে আসছিল।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।