আব্দুল গাফফার শেরপুর (বগুড়া) প্রতিনিধি বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের ধুনট রোড বাসস্ট্যান্ড এলাকায় সড়ক দুর্ঘটনায় সুজন মিয়া (৩০) নামের এক পথচারী নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে। সুজন মিয়া উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের আন্দিকুমড়া গ্রামের বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বগুড়াগামী দাঁড়িয়ে থাকা একটি তেলবাহী ট্যাংকলরির পেছন দিয়ে সুজন মিয়া মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় সিরাজগঞ্জ থেকে বগুড়াগামী কাজী অপরূপা নামের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্যাংকলরিটিকে ধাক্কা দেয়। তাতে দুই গাড়ির মাঝে চাপা পড়ে ঘটনাস্থলেই সুজন মিয়া মারা যান।এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী বাস ও ট্যাংকলরিটি আটক করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং আটক করা যানবাহন দুটি নিজেদের...
আব্দুল গাফফার শেরপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের ধুনট রোড বাসস্ট্যান্ড এলাকায় সড়ক দুর্ঘটনায় সুজন মিয়া (৩০) নামের এক পথচারী নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে। সুজন মিয়া উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের আন্দিকুমড়া গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বগুড়াগামী দাঁড়িয়ে থাকা একটি তেলবাহী ট্যাংকলরির পেছন দিয়ে সুজন মিয়া মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় সিরাজগঞ্জ থেকে বগুড়াগামী কাজী অপরূপা নামের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্যাংকলরিটিকে ধাক্কা দেয়। তাতে দুই গাড়ির মাঝে চাপা পড়ে ঘটনাস্থলেই সুজন মিয়া মারা যান।এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী বাস ও ট্যাংকলরিটি আটক করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং আটক করা যানবাহন দুটি নিজেদের হেফাজতে নেয়।
এ বিষয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক আজিজুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর বাস ও ট্যাংকলরির চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছে। তবে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।