বাউফলে দিনে-দুপুরে চুরি, আতঙ্কে বড় ডালিমা গ্রামের বাসিন্দারা।
হাফিজুর রহমান : বাউফল প্রতিনিধি পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বড় ডালিমা গ্রামে মো. মাহবুব হাওলাদারের বাসায় সকালে চুরির ঘটনা ঘটেছে। আজ সকাল আনুমানিক ১০টার দিকে হাওলাদার বাড়ির সংলগ্ন মাহবুব হাওলাদারের ঘরে এই চুরির ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় পরিবারের সদস্যরা বাড়ির বাইরে ছিলেন। এই সুযোগে দুর্বৃত্তরা ঘরের তালা ভেঙে ভিতরে ঢুকে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও অন্যান্য মূল্যবান সামগ্রী নিয়ে যায়। ঘটনার খবর পেয়ে বিষয়টি পুলিশকে জানানো হয়। ভুক্তভোগী মাহবুব হাওলাদার ছোট ভাই সারিফ আহাম্মেদ জানান, চুরির ফলে তার পরিবার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তিনি দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।...
হাফিজুর রহমান : বাউফল প্রতিনিধি
পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বড় ডালিমা গ্রামে মো. মাহবুব হাওলাদারের বাসায় সকালে চুরির ঘটনা ঘটেছে। আজ সকাল আনুমানিক ১০টার দিকে হাওলাদার বাড়ির সংলগ্ন মাহবুব হাওলাদারের ঘরে এই চুরির ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় পরিবারের সদস্যরা বাড়ির বাইরে ছিলেন। এই সুযোগে দুর্বৃত্তরা ঘরের তালা ভেঙে ভিতরে ঢুকে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও অন্যান্য মূল্যবান সামগ্রী নিয়ে যায়। ঘটনার খবর পেয়ে বিষয়টি পুলিশকে জানানো হয়।
ভুক্তভোগী মাহবুব হাওলাদার ছোট ভাই সারিফ আহাম্মেদ জানান, চুরির ফলে তার পরিবার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তিনি দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
বাউফল থানার এস আই মশিউর জানিয়েছেন, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং দোষীদের দ্রুত শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।