বাগেরহাটের মোংলায় বিএনপি নেতা কর্মীদের উপর হামলায় বিক্ষোভ মিছিল।
হারুন শেখ স্টাফ রিপোর্টার বাগেরহাট জেলা বাগেরহাটের মোংলায় মোংলা সরকারি কলেজ ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক খালিদ মাহমুদ সোহাগ সহ ৩ জনকে কুপিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে আওয়ামী সমর্থকদের বিরুদ্ধে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ ঘটনার প্রতিবাদে বাগেরহাটের মোংলা পৌর ও উপজেলা শাখার আয়োজনে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করে বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার। এসময় তারা পৌর সহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌর মার্কেটের সামনে বিক্ষোভ সমাবেশ করেন। এসময় বক্তারা বলেন, স্থানীয় আওয়ামীলীগের একটি সন্ত্রাসী গ্রুপ প্রত্যাক্ষ ও পরোক্ষভাবে মোংলা কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও মোংলা উপজেলা যুবদল নেতা মোঃ খালিদ মাহমুদ সোহাগ, যুব নেতা মাহাবুবুর রহমান মাহিন, আরাফাত রহমান...
হারুন শেখ স্টাফ রিপোর্টার বাগেরহাট জেলা
বাগেরহাটের মোংলায় মোংলা সরকারি কলেজ ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক খালিদ মাহমুদ সোহাগ সহ ৩ জনকে কুপিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে আওয়ামী সমর্থকদের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ ঘটনার প্রতিবাদে বাগেরহাটের মোংলা পৌর ও উপজেলা শাখার আয়োজনে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করে বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার। এসময় তারা পৌর সহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌর মার্কেটের সামনে বিক্ষোভ সমাবেশ করেন।
এসময় বক্তারা বলেন, স্থানীয় আওয়ামীলীগের একটি সন্ত্রাসী গ্রুপ প্রত্যাক্ষ ও পরোক্ষভাবে মোংলা কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও মোংলা উপজেলা যুবদল নেতা মোঃ খালিদ মাহমুদ সোহাগ, যুব নেতা মাহাবুবুর রহমান মাহিন, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ মোংলা পৌর শাখার সভাপতি মোঃ জসিম খান ও যুব নেতা লিটনকে কুপিয়ে গুরুতর জখম করে। সোহাগ বর্তমানে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। তারা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবী করেন।
এসময় উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল সহ সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।