রামপাল (বাগেরহাট) সংবাদদাতা বাগেরহাট রামপালে অভিযান চালিয়ে এক কেজি গাঁজা সহ এক নারীকে আটক করা হয়েছে ৷ বুধবার (৩ এপ্রিল) সকাল ১০ টা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয় খুলনার একটি আভিযানিক দল রামপাল উপজেলার হুড়কা ইউনিয়নের গাজিখালি এলাকায় অভিযান পরিচালনা করে কনক মন্ডল (৪৫)কে আটক করে ৷ আটক কনক মন্ডল উপজেলার গাজীখালী গ্রামের সমীর মন্ডলের স্ত্রী। পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, মাদক বেচাকেনার খবর পেয়ে তারা গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় সমীর মন্ডলের বাড়িতে অভিযান চালায় ৷ এ সময় তার ঘরের ভেতরে খাটের নিচে থেকে প্লাস্টিক বাজার ব্যাগের মধ্যে মোড়ানো ১ কেজি গাঁজা উদ্ধার করে ৷ এ ঘটনায়...
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
বাগেরহাট রামপালে অভিযান চালিয়ে এক কেজি গাঁজা সহ এক নারীকে আটক করা হয়েছে ৷
বুধবার (৩ এপ্রিল) সকাল ১০ টা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয় খুলনার একটি আভিযানিক দল রামপাল উপজেলার হুড়কা ইউনিয়নের গাজিখালি এলাকায় অভিযান পরিচালনা করে কনক মন্ডল (৪৫)কে আটক করে ৷
আটক কনক মন্ডল উপজেলার গাজীখালী গ্রামের সমীর মন্ডলের স্ত্রী।
পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, মাদক বেচাকেনার খবর পেয়ে তারা গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় সমীর মন্ডলের বাড়িতে অভিযান চালায় ৷ এ সময় তার ঘরের ভেতরে খাটের নিচে থেকে প্লাস্টিক বাজার ব্যাগের মধ্যে মোড়ানো ১ কেজি গাঁজা উদ্ধার করে ৷ এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খুলনার উপ পরিদর্শক মো. জামাল হোসেন বাদী হয়ে কনক মন্ডল ও তার স্বামী পলাতক সুনীল মন্ডল ( ৫০) এর বিরুদ্ধে রামপাল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে ৷
রামপাল থানার ওসি (তদন্ত) বিধান চন্দ্র ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আটক আসামিকে বাগেরহাট আদালতে পাঠানো প্রক্রিয়াধীন রয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।