নিজস্ব প্রতিবেদক নতুন দৈনিক আজবেলা পত্রিকা বাজারে আসছে বুধবার (২১ ফেব্রুয়ারি )। ‘ সত্য প্রকাশে এক ধাপ এগিয়ে’ স্লোগান নিয়ে যাত্রা শুরু করছে পত্রিকাটি। মোঃ তুহিন হোসেন ও বিপ্লব সাহার সম্পাদনায় পত্রিকাটি ‘ আজবেলা মিডিয়া লিমিটেড’র মাধ্যমে প্রকাশিত হবে। দৈনিক আজবেলা বলবে মাটি ও মানুষের কথা, সম্ভাবনার কথা। এরই মধ্যে এতে যুক্ত হয়েছেন দেশের বিভিন্ন অঙ্গনের দক্ষ সাংবাদিক ও সংবাদকর্মীরা। দেশ ও জনগণের পাশে থাকার অঙ্গীকার নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালাচ্ছে পত্রিকাটি। ফেসবুক পেইজ। আজবেলা ওয়েবসাইট জানা গেছে, এরই মধ্যে পত্রিকাটির অনলাইন ভার্সন চালু হয়েছে। যেখানে থাকছে দেশ, আন্তর্জাতিক, খেলা, বিনোদন, স্বাস্থ্য, বিজ্ঞানসহ নানা আয়োজন। পাশাপাশি...
নিজস্ব প্রতিবেদক
নতুন দৈনিক আজবেলা পত্রিকা বাজারে আসছে বুধবার (২১ ফেব্রুয়ারি )। ‘ সত্য প্রকাশে এক ধাপ এগিয়ে’ স্লোগান নিয়ে যাত্রা শুরু করছে পত্রিকাটি।
মোঃ তুহিন হোসেন ও বিপ্লব সাহার সম্পাদনায় পত্রিকাটি ‘ আজবেলা মিডিয়া লিমিটেড’র মাধ্যমে প্রকাশিত হবে।
দৈনিক আজবেলা বলবে মাটি ও মানুষের কথা, সম্ভাবনার কথা। এরই মধ্যে এতে যুক্ত হয়েছেন দেশের বিভিন্ন অঙ্গনের দক্ষ সাংবাদিক ও সংবাদকর্মীরা। দেশ ও জনগণের পাশে থাকার অঙ্গীকার নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালাচ্ছে পত্রিকাটি।
জানা গেছে, এরই মধ্যে পত্রিকাটির অনলাইন ভার্সন চালু হয়েছে। যেখানে থাকছে দেশ, আন্তর্জাতিক, খেলা, বিনোদন, স্বাস্থ্য, বিজ্ঞানসহ নানা আয়োজন। পাশাপাশি সংবাদ দ্রুততম সময়ে পাঠকের কাছে পৌঁছাতে কাজ করছেন দৈনিক আজবেলার ডিজিটাল বিভাগের একঝাঁক নিবেদিত কর্মী।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।