মাদারীপুরের ডাসারে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত।
মোঃ আতিকুর রহমান আজাদ মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরের ডাসার উপজেলায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে ‘নজরুল বর্ষ’ পালন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ডাসার উপজেলা প্রশাসন এই কর্মসূচির আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানার সভাপতিত্বে সভায় বক্তারা কবির জীবন,সাম্যবাদী চিন্তাধারা ও অন্যায়ের বিরুদ্ধে দ্রোহের আদর্শ তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে ডাসার থানার ওসি সোলায়মান মাহমুদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা বেগম, উপজেলা বিএনপি সভাপতি আলাউদ্দিন তালুকদার ও ডাসার উপজেলা প্রেসক্লাব সভাপতি আতিকুর রহমান আজাদসহ স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।
মোঃ আতিকুর রহমান আজাদ মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের ডাসার উপজেলায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে ‘নজরুল বর্ষ’ পালন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ডাসার উপজেলা প্রশাসন এই কর্মসূচির আয়োজন করে।
উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানার সভাপতিত্বে সভায় বক্তারা কবির জীবন,সাম্যবাদী চিন্তাধারা ও অন্যায়ের বিরুদ্ধে দ্রোহের আদর্শ তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে ডাসার থানার ওসি সোলায়মান মাহমুদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা বেগম, উপজেলা বিএনপি সভাপতি আলাউদ্দিন তালুকদার ও ডাসার উপজেলা প্রেসক্লাব সভাপতি আতিকুর রহমান আজাদসহ স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।