যশোরে জেলা প্রশাসকের সঙ্গে আপ বাংলাদেশের বৈঠক, ৮ দফা দাবি তুলে ধরলো নব-গঠিত কমিউনিকেশন টিম।
যশোর প্রতিনিধি ইব্রাহিম খলিল আজ ২৬/০৬/২০২৫ যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে আপ বাংলাদেশের নবগঠিত কমিউনিকেশন টিমের সঙ্গে জেলা প্রশাসক আজহারুল ইসলাম মহোদয়ের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জনগণের পক্ষ থেকে উত্থাপিত ৮ দফা দাবি সংবলিত একটি স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করা হয়। স্মারকলিপির বিভিন্ন দাবিকে সময়োপযোগী ও বাস্তবভিত্তিক হিসেবে আখ্যায়িত করেন জেলা প্রশাসক জনাব আজহারুল ইসলাম । তিনি বলেন, “দাবিগুলো জনস্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তা বাস্তবায়নের জন্য প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।” বৈঠকে প্রাণবন্ত আলোচনার পাশাপাশি কমিউনিকেশন টিমের সদস্যদের সঙ্গে প্রশাসনের কর্মকর্তাদের পরিচিতি ও মতবিনিময়ও অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে জেলা ও উপজেলা...
যশোর প্রতিনিধি ইব্রাহিম খলিল
আজ ২৬/০৬/২০২৫ যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে আপ বাংলাদেশের নবগঠিত কমিউনিকেশন টিমের সঙ্গে জেলা প্রশাসক আজহারুল ইসলাম মহোদয়ের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জনগণের পক্ষ থেকে উত্থাপিত ৮ দফা দাবি সংবলিত একটি স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করা হয়।
স্মারকলিপির বিভিন্ন দাবিকে সময়োপযোগী ও বাস্তবভিত্তিক হিসেবে আখ্যায়িত করেন জেলা প্রশাসক জনাব আজহারুল ইসলাম । তিনি বলেন, “দাবিগুলো জনস্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তা বাস্তবায়নের জন্য প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”
বৈঠকে প্রাণবন্ত আলোচনার পাশাপাশি কমিউনিকেশন টিমের সদস্যদের সঙ্গে প্রশাসনের কর্মকর্তাদের পরিচিতি ও মতবিনিময়ও অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে জেলা ও উপজেলা পর্যায়ের কার্যক্রমে আপ বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ কাম্য।
বৈঠকে উপস্থিত ছিলেন আপ বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা কার্যক্রমের দায়িত্বপ্রাপ্ত দেলোয়ার হাসান শিশির, কমিউনিকেশন টিমের সদস্য হাবিবুর রহমান নাসির, মো. শামীম হোসেন, আরিফ ফয়সাল, ইয়াসির আরাফাত এবং জেলা সংগঠক খালেদ বিন সাইফুদ্দীন প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।