মশিউর মিলন, পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালী জেলার রাঙ্গাবালী থানায় সাজাপ্রাপ্ত ২ আসামীকে গ্রেপ্তার করেছে রাঙ্গাবালী থানা পুলিশ। রাঙ্গাবালী থানা সূত্রে জানা যায়, মোঃ মুজাহিদ গাজী ০৭ (সাত) বছরের সাজাপ্রাপ্ত আসামী জিআর মামলা নং-৫৯/১৮ ও মোঃ অলিউল্লাহ আক্কাস ০৫ (পাঁচ) বছরের সাজাপ্রাপ্ত আসামী সিআর মামলা নং-৯৯৫/২২ কে ঢাকা থেকে গ্রেফতার করেছে রাঙ্গাবালী থানা পুলিশ। ঢাকার নারায়ণগঞ্জ ও গাজীপুর জয়দেবপুর এলাকা থেকে রাঙ্গাবালী থানার এএসআই মোঃ আবুল কালাম ও এএসআই সজল দেবনাথ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ মোঃ নুরুল ইসলাম মজুমদার জানান, সাজা প্রাপ্ত আসামী মোঃ অলিউল্লাহ আক্কাস, ঢাকার নারায়ণগঞ্জ...
মশিউর মিলন, পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালী জেলার রাঙ্গাবালী থানায় সাজাপ্রাপ্ত ২ আসামীকে গ্রেপ্তার করেছে রাঙ্গাবালী থানা পুলিশ।
রাঙ্গাবালী থানা সূত্রে জানা যায়, মোঃ মুজাহিদ গাজী ০৭ (সাত) বছরের সাজাপ্রাপ্ত আসামী জিআর মামলা নং-৫৯/১৮ ও মোঃ অলিউল্লাহ আক্কাস ০৫ (পাঁচ) বছরের সাজাপ্রাপ্ত আসামী সিআর মামলা নং-৯৯৫/২২ কে ঢাকা থেকে গ্রেফতার করেছে রাঙ্গাবালী থানা পুলিশ।
ঢাকার নারায়ণগঞ্জ ও গাজীপুর জয়দেবপুর এলাকা থেকে রাঙ্গাবালী থানার এএসআই মোঃ আবুল কালাম ও এএসআই সজল দেবনাথ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।
রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ মোঃ নুরুল ইসলাম মজুমদার জানান, সাজা প্রাপ্ত আসামী মোঃ অলিউল্লাহ আক্কাস, ঢাকার নারায়ণগঞ্জ ও গাজীপুর জয়দেবপুর এলাকা হতে গ্রেফতার করা হয়। আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।