মোঃ শরিফুল ইসলাম উপজেলা প্রতিনিধি
বৃক্ষ রোপনে সাজাই দেশ সবার আগে বাংলাদেশ। এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহী সুগার মিলে, জিয়া পরিষদ, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
দেশব্যাপী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপনের কর্মসূচির অংশ হিসেবে ২৮/০৭/২৬ ইং ( মঙ্গলবার) রাজশাহী সুগার মিলে জিয়া পরিষদ, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কৃষি প্রকৌশলী আশরাফ সরকার জুয়েলের তত্ত্বাবধানে এবং কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ শরিফুল ইসলামের বাস্তবায়নে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সুগার মিলের মহাব্যবস্হাপক (কারখানা) ও ব্যবস্থাপনা পরিচালক( অতিরিক্ত দায়িত্বে) অনিশ রঞ্জন বর্মন। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মহাব্যবস্হাপক (প্রশাসন), মহাব্যবস্থাপক (কৃষি), মহাব্যবস্থাপক( অর্থ), ডিজিএম( সম্প্রঃ), ডিজিএম( সীড এন্ড এগ্রো), বিভিন্ন দপ্তরের শাখা প্রধানগন,শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি এবং সাধারণ সম্পাদক, সাবজোন প্রধানগন এবং মিলের বিভিন্ন পর্যায়ের শ্রমিক – কর্মচারী এবং কর্মকর্তাবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে অনিশ রঞ্জন বর্মন বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীব বৈচিত্র্য সংরক্ষণে বৃক্ষরোপণ অত্যন্ত জরুরি। তিনি আরো বলেন, দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করতে হলে সরকারের পাশাপাশি আমাদের সবাইকে নিজ নিজ উদ্যোগে বৃক্ষরোপণ করতে হবে। বৃক্ষরোপন শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

