জেলা প্রতিনিধি নড়াইল নড়াইলের লোহাগড়া উপজেলায় লাটা চাপায় চালকের সহকারী তাহসীন তালুকদার (১৮) নামে এক কিশোর নিহত হয়েছেন। সোমবার (২৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই দক্ষিণপাড়া গ্রামের কাঠের ব্রিজ নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।লোহাগড়া থানা পুলিশের ওসি মো.আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।নিহত তাহসীন তালুকদার উপজেলার জয়পুর ইউনিয়নের মরিচপাশা গ্রামের টুটুল তালুকদারের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকালে উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই এলাকা থেকে একটি লাটা গাড়িতে (ইঞ্জিন চালিত অবৈধ যান) কাঠের গুড়ি বোঝাই করে লোহাগড়ার দিকে যাচ্ছিল। এসময় চালকের সহকারী ওই কিশোর কাঠবোঝাই গাড়ির ওপরে বসে ছিলেন। পথিমধ্যে চাচই দক্ষিণপাড়া কাঠের ব্রিজ...
জেলা প্রতিনিধি নড়াইল
নড়াইলের লোহাগড়া উপজেলায় লাটা চাপায় চালকের সহকারী তাহসীন তালুকদার (১৮) নামে এক কিশোর নিহত হয়েছেন।
সোমবার (২৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই দক্ষিণপাড়া গ্রামের কাঠের ব্রিজ নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।লোহাগড়া থানা পুলিশের ওসি মো.আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।নিহত তাহসীন তালুকদার উপজেলার জয়পুর ইউনিয়নের মরিচপাশা গ্রামের টুটুল তালুকদারের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকালে উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই এলাকা থেকে একটি লাটা গাড়িতে (ইঞ্জিন চালিত অবৈধ যান) কাঠের গুড়ি বোঝাই করে লোহাগড়ার দিকে যাচ্ছিল। এসময় চালকের সহকারী ওই কিশোর কাঠবোঝাই গাড়ির ওপরে বসে ছিলেন। পথিমধ্যে চাচই দক্ষিণপাড়া কাঠের ব্রিজ নামক এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় ওই লাটাই গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ওই কিশোর মারা যায়। এ ঘটনার পর গাড়ির চালক ও আরেক সহযোগী পালিয়ে যায়।
এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ওসি মোঃ আশিকুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।