একে এম গিয়াসউদ্দিন [ভোলা] অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাইয়ের খবর পাওয়া গিয়াছে। গঠনাটি ঘটছে ভোলার চরফ্যাশন উপজেলার মাদ্রাজ ইউনিয়নে। সুত্র জানায় আজ(২০ ডিসেম্বর) বুধবার সকাল সাড়ে নয়টার দিকে মোঃ হারুন(১৮) নামে এক অটোরিকশা চালকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ মোঃ শাখাওয়াত হোসেন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন উপজেলার মাদ্রাজ ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ড হামিদপুর গ্রামের মেঘনা নদীর তীরবর্তী থেকে এ লাশ উদ্ধার করা হয়েছে। নিহত হারুন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ডের মনু পালোয়ানের ছেলে। তিনি আরো বলেন বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার মাদ্রাজ ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ড হামিদপুর গ্রামের মেঘনা নদীর...
একে এম গিয়াসউদ্দিন [ভোলা]
অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাইয়ের খবর পাওয়া গিয়াছে। গঠনাটি ঘটছে ভোলার চরফ্যাশন উপজেলার মাদ্রাজ ইউনিয়নে। সুত্র জানায় আজ(২০ ডিসেম্বর) বুধবার সকাল সাড়ে নয়টার দিকে মোঃ হারুন(১৮) নামে এক অটোরিকশা চালকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ মোঃ শাখাওয়াত হোসেন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন উপজেলার মাদ্রাজ ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ড হামিদপুর গ্রামের মেঘনা নদীর তীরবর্তী থেকে এ লাশ উদ্ধার করা হয়েছে।
নিহত হারুন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ডের মনু পালোয়ানের ছেলে।
তিনি আরো বলেন বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার মাদ্রাজ ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ড হামিদপুর গ্রামের মেঘনা নদীর তীরবর্তী থেকে অটোরিকশা চালক মো:হারুনের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
তবে অন্য জায়গায় গলা কেটে হত্যা করার পর ওই স্থানে লাশ ফেলে রেখে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশ ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।