ঢাকাFriday , 22 December 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

মেধা শিক্ষাবৃত্তি ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান-২৩ ইংরেজি অনুষ্ঠিত

দেশ চ্যানেল
December 22, 2023 4:40 pm
Link Copied!

মোঃ রইস উদ্দিন রিপন স্টাফ রিপোর্টারঃ

সোনারগাঁ খালেক আঞ্জুমান স্কুল কর্তৃক ঘোষিত শিক্ষার্থীদের মাঝে মেধা শিক্ষাবৃত্তি ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান -২৩ইং অনুষ্ঠিত হয়।শুক্রবার(২২ শে ডিসেম্বর)বিকাল ৪:৩০ মিনিটের দিকে নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বাড়ি মজলিশ এলাকায় অবস্থিত স্কুল মাঠে সুন্দর ও মনোরম পরিবেশে মেধা শিক্ষাবৃত্তি ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে শুরুতেই কোরআন তেলাওয়াতের পর আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।পরে জাতীয় সংগীতের মধ্যে দিয়ে অনুষ্ঠানটির কার্যক্রম শুরু করা হয়।অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ কামাল মোল্লা।মেধা শিক্ষাবৃত্তি ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানটি স্কুলের অধ্যক্ষ কামাল মোল্লার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্যমন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-রাষ্ট্রপতির কার্যালয়ের আপন বিভাগের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ উল্লাহ।সোনারগাঁ খালেক আঞ্জুমান স্কুলের প্রতিষ্ঠাতা মোঃ ফিরোজ হোসাইন।সোনারগাঁ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান শাহ আলম রুপন।সোনারগাঁ জি.আর ইনস্টিটিউট স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক মোঃ গোলাম মর্তুজা।৪৯-নং বাড়ি মজলিশ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ রাশেদুল ইসলাম।উপজেলার বাড়ি মজলিশ এলাকার শিক্ষানুরাগী ও সমাজ সেবক মোঃ গোলাম মোস্তফা গোলাপ।বাড়ি মজলিশ এলাকার শিক্ষানুরাগী ও সমাজ সেবক মোঃ সালাহউদ্দিন প্রধান।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন-শিক্ষানুরাগী ও সমাজ সেবক আলহাজ্ব আসাদুজ্জামান প্রধান।অনুষ্ঠানটি আয়োজন করেছেন সোনারগাঁও খালেক আঞ্জুমান স্কুল ও আবু সাঈদ স্মৃতি ফাউন্ডেশন এবং মুজিবুর রহমান স্মৃতি ফাউন্ডেশন কর্তৃপক্ষ।অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন-সোনারগাঁও খালেক আঞ্জুমান স্কুলটি আমাদের বাড়ি মজলিশ এলাকায় সর্ব প্রথম গঠিত হয়।স্কুলটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে বেশ সুনামের সহিত তাদের শিক্ষা সেবা প্রদান করে আসছে।শুধু শিক্ষা সেবা নয়,পাশাপাশি মেধা শিক্ষাবৃত্তি ও সনদপত্রও বিতরণ করে থাকে।আজকের এতো সুন্দর অনুষ্ঠান  উপস্থাপন ও সকল অভিভাবকগণের উপস্থিতি তার প্রমাণ করে।তিনি আরো বলেন-আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ।ছাত্র-ছাত্রীরা শিক্ষকদেরকে সম্মান করতে হবে।অনুষ্ঠানে মেধাবৃত্তি অনুসারে ছাত্র-ছাত্রীদেরকে অর্থ প্রদান সহ পুরষ্কার বিতরণ করা হয়।পুরস্কার বিতরণী শেষে ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST