ঢাকাMonday , 15 January 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় ডিবি পুলিশ এর পরিচয়ে ৪ লক্ষ ৫০ হাজার টাকা ছিনতাই-

দেশ চ্যানেল
January 15, 2024 6:00 am
Link Copied!

মিলন হোসেন,
বগুড়া জেলা প্রতিনিধি-

বগুড়ায় ডিবি পুলিশ পরিচয় দিয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে ৪ লক্ষ ৫০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

ব্যবসায়ীর নাম নজরুল ইসলাম (৪৫) সে দীর্ঘদিন যাবত বগুড়ার প্রাণকেন্দ্র সপ্তপদী মার্কেটের সামনে টেবিল বিছিয়ে বিকাশ ও ফ্লেক্সি- লোডের ব্যবসা করে আসছিল।
ব্যবসায়ী নজরুল ইসলাম জানান, আমি প্রতিদিন রাত ৮টা থেকে রাত ৩টা পর্যন্ত বগুড়া শহরের সাতমাথার সপ্তপদী মার্কেটের সামনে বিকাশ ও ফ্লেক্সি লোডের ব্যবসা করি। প্রতিদিনের ন্যায় ব্যবসায়ের কার্যক্রম শেষ করে গত শনিবার দিবাগত রাত ১৪ তারিখ আনুমানিক রাত ২.৩০ মিনিটে দোকান বন্ধ করে সাতমাথা থেকে বাড়ির উদ্দেশ্যে মোটর সাইকেল নিয়ে রওনা দেই। বগুড়া সদর থানার জামিল নগর ইদ্রিস আলী (৬৫) এর বাসার সামনে পৌঁছালে অজ্ঞাতনামা (২) জন ব্যক্তি মোটর সাইকেল যোগে আসিয়া ডিবি পুলিশের পরিচয় দিয়ে আমার মোটর সাইকেলের সামনে আসে এবং আমার মোটর সাইকেল থামাতে বললে আমি আমার মোটর সাইকেলটি থামায়। এমত অবস্থায় অজ্ঞতা নামা ব্যক্তিরা আমাকে বিভিন্ন রকম প্রশ্ন করতে থাকে এবং আমার হাতে থাকা ৪ লক্ষ ৫০ হাজার টাকার ব্যাগ জোর করে আমার কাছ থেকে কেড়ে নিয়ে আমাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থল থেকে চলে যায়।

এই ঘটনায় পর আমি সদর থানায় একটি অভিযোগ দায়ের করি।

এই বিষয়ে বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) শাহিনুজ্জামান জানান, আমরা টাকা ছিনতাই এর একটি অভিযোগ পেয়েছি বলে জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST