ঢাকাThursday , 18 January 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

টাঙ্গাইলের আশ্রয়ণ প্রকল্পে জেলা প্রশাসনের কম্বল বিতরণ

দেশ চ্যানেল
January 18, 2024 1:47 pm
Link Copied!

আব্দুল্লাহ আল মামুন পিন্টু টাঙ্গাইলঃ

টাঙ্গাইল সদর উপজেলার রসুলপুর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের মাঝে বৃহস্পতিবার(১৮ জানুয়ারি) বিকালে শীতার্তদের জন্য প্রধানমন্ত্রীর উপহার হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।
টাঙ্গাইল জেলা ও সদর উপজেলা প্রশাসনের সহযোগিতায় জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম শীতার্তদের হাতে ওই কম্বল তুলে দেন।

সদর উপজেলা নির্বাহী অফিসার হাসান বিন মুহাম্মদ আলীর সভাপতিত্বে ওই কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো. ওলিউজ্জামান, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অতনু বড়ুয়া, জেলা ত্রাণ ও পূর্নবাসন কর্মকর্তা দিলীপ কুমার সাহা, গালা ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম বাবু প্রমুখ।

জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম জানান, মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে টাঙ্গাইলের ১২টি উপজেলার বিভিন্ন আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারীদের মাঝে শীতবস্ত্র বিতরণের অংশ হিসেবে ওই কম্বল বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST