ঢাকাThursday , 18 January 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় আহত সাবেক উপজেলা চেয়ারম্যানের মৃত্যু

দেশ চ্যানেল
January 18, 2024 2:32 pm
Link Copied!

পঞ্চগড় জেলা প্রতিনিধি মোঃ আমিরুল ইসলাম

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হবার ৩৭ দিন পর চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন মাওলানা আব্দুল খালেক (৬৫) নামের এক সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান।
বুধবার রাত ১০ টা ২৩ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মাওলানা আব্দুল খালেক পঞ্চগড় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। তিনি সম্পৃক্ত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে। সর্বেশষ কেন্দ্রীয় শূরা সদস্য এবং দলটির রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য ছিলেন। এর আগে দীর্ঘদিন পঞ্চগড় জেলা জামায়াতের আমীরের দায়িত্বও পালন করেন তিনি।
পঞ্চগড় জেলা জামায়াতের অফিস সেক্রেটারি আবু বকর সিদ্দিক এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ১২ ডিসেম্বর সন্ধার দিকে পঞ্চগড় থেকে মোটরসাইকেল যোগে তেঁতুলিয়া যাবার পথে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের দশমাইল নামক এলাকায় সড়ক দুর্ঘটনার কবলে পড়েন মাওলানা আব্দুল খালেক। একটি ইজিবাইকের ধাক্কায় গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে পঞ্চগড় সদর হাসপাতালে নিয়ে আসেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য প্রথমে রংপুরে এবং পরে ঢাকায় স্থানান্তর করা হয়।
সাবেক এই জনপ্রতিনিধি মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST